বাংলার ভোর প্রতিবেদক ৫২শ’ মোমবাতি প্রজ্জ্বালনের মধ্য দিযে ভাষা শহিদদের স্মরণ করলেন যশোরবাসী। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদেরহাটের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা শহিদদের স্মরণ ও জাতীয় জীবনের সব অন্ধকার দূর করে নতুনে উদ্ভাসিত হওয়ার প্রত্যয়ে বিশিষ্ট ব্যক্তিরা মোমবাতি প্রজ্জ্বালন করেন। এর পর রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আল্পনার রঙে আঁকা হয়। এর আগে, সন্ধ্যায় চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পৌর সভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর…
Author: banglarbhore
কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাস টার্মিনালের উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল কাদের দফাদার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিমাই দেবনাথ ৪৯ ভোট পান। নির্বাচনে সহ-সভাপতি পদে বাদশা শেখ, সাধারণ সম্পাদক পদে ঠান্ডু মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মানবেন্দ্রনাথ দাস মিন্টু ও সাংগঠনিক সম্পাদক পদে বাবু আলী গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটে কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলোক বিশ^াস পান ৫২ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, প্রচার…
নড়াইল প্রতিনিধি নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আঞ্চলিক তথ্য অফিস, খুলনা ও জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা পিআইডি’র উপ-প্রধান তথ্য অফিসার এএসএম কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সহকারী তথ্য অফিসার আতিকুর…
নাজমুল হুদা ট্যাকসেস বার এসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিন বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে মোট ১২১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১০৮ জন। নির্বাচন দু’টি প্যানেল ছাড়াও স্বতন্ত্র একজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে চিরন্তন মল্লিক ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি শেখ তাজ হোসেন পান ৪৯ ভোট। এক নং সহসভাপতি আল ইসলাম ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি কাজী সাদাত হাসান শাহরিয়ার পেয়েছেন ৪৯ ভোট। দুই নং সহ-সভাপতি গোপিনাথ রায় চৌধুরী ৫১ এবং জান্নাতুল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ১৭ দিনব্যাপি দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকীতে মহাকবিকে উৎসর্গ করে থিয়েটার ক্যানভাস যশোরের উদ্যোগে এ নাট্যোৎসব হবে। ২০ ফেব্রুয়ারি দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নাট্যোৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব কামরুল হাসান রিপন জানান, ‘সংস্কৃতি জাগরূক প্রাণ- থিয়েটার শিখা অনির্বাণ’ স্লোগানকে সামনে রেখে এ নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারত ও নেপালের প্রথিতযশা ১৬টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে। ২২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঐতিহাসিক টাউন হল ময়দানে বর্ণাঢ্য শোভাযাত্রার নাট্যোৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন নাট্যজন মাসুম রেজা ও সালাউদ্দীন…
বাংলার ভোর প্রতিবেদক নদী তট আইন অনুযায়ী নদীর সীমানা নদীকে ফিরিয়ে দেয়ার দাবিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি ও দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালেক্টরেট চত্বরে ভৈরব নদ সংস্কার আন্দোলন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, কপোতাক্ষ, মুক্তেশ্বরী ও চিত্রা বাঁচাও আন্দোলন কমিটির যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। দাবিগুলোর মধ্যে রয়েছে- উজানে মাথাভাঙ্গা-ভৈরব নদ সংযোগ দ্রুত বাস্তবায়ন, হাইকোর্টের জারিকৃত রুল অমান্য করে ভৈরবের উপর ব্রিজ নির্মাণ কাজ বন্ধকরণ এবং কপোতাক্ষ, চিত্রা, বেতনা, মুক্তেশ্বরী, হরিহরসহ নদীর উপর অপরিকল্পিত সংকীর্ণ সেতু অপসারণ ও নির্মাণ বন্ধকরণ, ভবদহ…
বাংলার ভোর প্রতিবেদক নবকিশলয় স্কুল যশোরের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন, নুসরাত ইয়াসমিন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপাধ্যক্ষ রওশন আরা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রতিযোগিতায় ১১২ ইভেন্টে সাতশ’র অধিক প্রতিযোগি অংশগ্রহণ করে।
নাজমুল হুদা ট্যাকসেস বার এসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। জানা গেছে, নির্বাচন দু’টি প্যানেল ছাড়াও স্বতন্ত্র একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তাজু-বোরহান প্যানেলের সভাপতি পদে শেখ তাজ হোসেন তাজু, সহসভাপতি পদে কাজী সাদাত হাসান শাহরিয়ার ও জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দীন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক পদে প্রবীর চক্রবর্তী ও রফিকুজ্জামান সজীব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময়, সদস্য পদে সাজেদুর রহমান শান্ত, শেখ নাজমুল হুদা, শাহানাজ সুলতানা রিনা, শাহজাহান কবীর খান, আশরাফুল আলম, সুলতানা মেহের নিগার…
কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুর উপজেলার পূর্বাঞ্চলের ঘের মালিকরে হাতে হাজার হাজার কৃষক জিম্মি হয়ে পড়েছে। প্রভাবশালী ঘের মালিকরা সময়মত বিলের পানি নিস্কাশন না করায় ৫৭ বিলের বোরো আবা বিলম্ব হচ্ছে। স্থানীয় কৃষকরে অভিযোগ, পানি নিষ্কাশনে ঘের মালিকরা গরিমশি করায় এ শঙ্কা দেখা দিয়েছে। কেশবপুর ও মণিরামপুর উপজেলার ২৭ বিল ছাড়াও পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা, মনোহরনগর এলাকার বিলের বর্ষার অতিরিক্ত পানি কাটাখালির ৮ ব্যান্ড স্লুইস গেট দিয়ে এবং উপজেলার মঙ্গলকোট, সুফলাকাটি ও গৌরিঘোনা ইউনিয়নের ৩০ বিলের বর্ষার অতিরিক্ত পানি পাথরা খাল দিয়ে আপারভদ্রা হয়ে শ্রীনদীতে নিষ্কাশন হয়। দুই যুগ আগে স্থানীয় প্রভাবশালীরা এসব বিল জবর দখল করে মাছের ঘের করায় পানির প্রবাহ…
বাংলার ভোর প্রতিবেদক সোমবার বিকেল চারটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের এক অভিযানে ছয়শত পিস ইয়াবাসহ এক নারী আটক হয়েছে। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল গতকাল যশোর পৌরসভার পূর্ব বারান্দীপাড়া কাঠালতলা বউ বাজার এলাকা হতে ফুলজান বেগমকে (৬০) অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ছয়শত পিসসহ আটক করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক এসএম শাহীন পারভেজ বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।