নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইনফিনিটি। প্রতিবছরের ন্যায় ঢাকার কামরাঙ্গীরচর বড়গ্রাম নতুন বিদ্যুৎ অফিস সংলগ্ন তাকওয়া কমিউনিটি সেন্টারে এই ‘ইনফিনিটি ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তিন শ’ বেশির সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে ঔষধ প্রদান, ফ্রি ডায়াবেটিস চেক ও টেস্ট করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় দুইদিন ব্যাপি লিফলেট ও মাইকিং করা চলছে। একই সাথে ২০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবী কমিটিও গঠন করা হয়েছে।প্রসঙ্গত, সারাদেশের ২০০১ ব্যাচভিত্তিক সকল বন্ধুদের নিয়ে ফেজবুক ভিত্তিক একটি গ্রুপে একত্রিত করার মাধ্যমে ২০২১ সালে ৬ জুন ইনফিনিটির যাত্রা শুরু হয়। সামাজিক…
Author: banglarbhore
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী,উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ।
কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) শীর্ষক চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বিষয়ে স্থানীয় কর্মশালা সোমবার ফেব্রুয়ারি দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে ইস্কার্ফ কনসালটিং সার্ভিসেস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইএমইডি পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর মহাপরিচালক যুগ্মসচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসন, আইএমইডি’র পরিচালক উপ-সচিব আনোয়ার ইমাম, কনসার্টেন্ট রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ী ইউনিয়ন…
কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চুরির চেষ্টাকালে আন্তঃজেলা দুই চোরকে গ্রেফতার করেছে। রোববার বিকেলে উপজেলার প্রতাপপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের মনিরুল ইসলাম মনির শেখ (৪৫) ও দেয়ানা গ্রামের আল আমিন শেখ (৪০)। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা মনিরুল ইসলাম মনির শেখ ও আল আমিন শেখকে আটক করে কেশবপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে। এ ব্যাপারে…
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে মরা গাছের সঙ্গে জীবিত গাছও কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশে মরা ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের পাশাপাশি ঠিকাদারের লোকজন জীবিত ও ভালো গাছও কেটে নিয়ে যাচ্ছেন। গত দুই দিনে উপজেলার সাগরদাঁড়ি সড়কের বাগদা ঈদগাহ থেকে চৌরাস্তা পর্যন্ত ছয়টি গাছ কাটার কথা থাকলেও জীবিতসহ অন্তত ৪০টি গাছ কেটে ফেলা হয়। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার লোকজন বাধা দিলে ঠিকাদারের লোকজনের সঙ্গে তাদের বাকবিবতণ্ডা হয়। জানা গেছে, দরপত্রবহির্ভূত কেটে ফেলা এসব গাছ সড়কের পাশে ফেলে রাখলেও পরে গোপনে সেগুলো জেলা পরিষদের সাইনবোর্ড লাগানো গাড়িতে করে নিয়ে যান ঠিকাদারের লোকজন। উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে,…
কোটচাঁদপুর সংবাদদাতা রোববার সন্ধ্যায় কোটচাঁদপুর মুক্তিযোদ্ধা ভবনে জাহানারা খাতুন নামে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। কোটচাঁদপুরের কৃতি সন্তান বিশ্বখ্যাত চিকিৎসক ও গবেষক ড. প্রকাশ চন্দ্র দাসের ছোট ভাই ডা. বিকাশ চন্দ্র দাস এ লাইব্রেরির উদ্বোধন করেন। এ উপলক্ষে কোটচাঁদপুর পৌর মেয়র সহিদুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. বিকাশ চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মিনী পিয়ালী দাস। পৌর প্যানেল মেয়র জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক কামাল হাওলাদার, প্রনাস সভাপতি শরিফুজ্জামান আগা খান, সংস্কৃতি কর্মী সোনালী চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শাহাজান শীলন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তার বড়…
নিজস্ব প্রতিবেদক মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের শেখপাড়া গ্রামে আলীম মোল্লার বাড়িতে দিনে দুপুরে ডাকাতি কায়দায় ভাঙ্চুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত রোববার দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শেখপাড়া গ্রামের আলীম মোল্লা ও তার স্ত্রী নার্গিস। নার্গিস জানান, পূর্ব বিরোধের জের ধরে মাগুরা আদালতের মামলাকে কেন্দ্র করে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে বাড়িতে প্রবেশ করে স্থানীয় আবজাল বিশ্বাস, সুরমান বিশ্বাস, আশরাফুল, দিপু, মমিন বিশ্বাস, মো. তামিম, একব্বর বিশ্বাস, রোহান, জেসমিন, জলি, কতরীসহ ১৮-২০ জনের সশস্ত্র একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে শাশুড়ী মোমেনা ও শশুর মাজেদ মোল্লাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা প্রতিবাদ করায় ক্ষিপ্ত…
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের বেড়িবাঁধ ও নদী ভাঙ্গন রক্ষার্থে শতাধিক মানুষ স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক, বরাবর সহ উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য উপজেলার সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেন। তিনি উক্ত বিষয়টি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য আটুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশারফ হোসেনকে নির্দেশ দেয়ার পর তিনি তদন্ত প্রতিবেদন ভূমি কর্তার অফিসে পাঠিয়েছেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নাইনটি পাইপে পানি উঠা নামার কারণে অধিকাংশ বেড়িবাঁধে ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক কারণে জোয়ারের পানি ও অস্বাভাবিকভাবে বিপদসীমার…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে সরকারি সার মজুদ রাখায় এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময় নকল বস্তা কারবারি এক প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার নওয়াপাড়া সারের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালিনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ও অভয়নগর থানার পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামানের দি মনির এন্টারপ্রাইজে সরকারি বরাদ্দের সার মজুদ রাখার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে। তার গুদাম…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রথম বারের মতো পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ইএসএল কনভোকেশনের আয়োজন করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) যশোর শিল্পকলা একাডেমিতে এই কনভোকেশন অনুষ্ঠিত হবে। যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় আইডিয়া স্পোকেন দ্য গেইম মেথড এই অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য জানান আইডিয়া স্পোকেন দ্য-গেইম মেথড’র প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন জানান, ‘স্মার্ট যশোর ফর স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে আইডিয়া স্পোকেন দ্য গেইম মেথড’র আয়োজনে গতবছর শুরু হয়েছিলো খেলতে খেলতে ইংরেজি…