Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
  • কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থার পক্ষে খাবার বিতরণ
  • বাঘারপাড়াকে হারিয়ে জগমোহনপুরের শুভ সূচনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল বন্দরে চাকরি দেয়ার নামে প্রতারণা আদালতে মামলা

banglarbhoreBy banglarbhoreApril 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বেনাপোল স্থল বন্দরে অফিস সহকারী পদে চাকরি দেয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। যশোরের ভুক্তভোগী মণিরামপুর উপজেলার ঝাপা গ্রামের রিয়াদ আফিরিন রাকিব বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার লাউজানা ধরের বাড়ি গ্রামের মাজহারুল ইসলাম ও যশোরের মণিরামপুর উপজেলার ঝাপা গ্রামের মামুন হোসেন।

বাদী মামলায় জানিয়েছেন, আসামি মামুন ও তার বাড়ি একই গ্রামে। লেখাপড়া শিখে বেকার থাকার কারণে তাকে বেনাপোল স্থল বন্দরে অফিস সহকারী পদে চাকরি দিতে পারবে বলে মামুন বাদীকে জানান। আর ওই চাকরি পেতে গেলে ১২ লাখ টাকা ঘুষ দেয়া লাগবে বলে জানানো হয়।

তবে একই সাথে চাকরি এবং টাকা লেনদেন হবে এমনটিই মামুন বাদীকে জানিয়েছে। ২০২১ সালের ৪ অক্টোবর সকাল ৯টার দিকে মামুন বাদীকে সাথে নিয়ে আসামি মাজহারুল ইসলামের ঢাকা গুলশানের বাসায় যায়। সেখানে যাওয়ার পরে ফটো কপির একটি নিয়োগপত্র দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেন।

এরপরে বলছেন একদিন পরে মূল নিয়োগপত্র ডাক যোগে পাঠাইয়া দিবে। এভাবে দিনের পর দিন ঘুরাতে থাকে কিন্তু কোন নিয়োগপত্র দিতে পারেনি। ফলে চলতি বছরের ২৯ মার্চ যশোর শহরের ষষ্ঠীতলার বাসায় দুই আসামিকে ডেকে নিয়ে ১২ লাখ টাকা ফেরৎ চাইলে দিকে অস্বীকার করে। এ ব্যাপারে থানায় গেলে মামলা নিতে অস্বীকার করে পুলিশ। ফলে বাধ্য আদালতে এই মামলাটি করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি

    September 5, 2026

    পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.