Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
  • কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থার পক্ষে খাবার বিতরণ
  • বাঘারপাড়াকে হারিয়ে জগমোহনপুরের শুভ সূচনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাসহ আহত ৫

banglarbhoreBy banglarbhoreApril 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার দেবহাটায় খেলার মাঠে ধানক্ষেতের পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলা ও মারপিটে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর সখিপুর শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘণ্টাব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠের পাশে নিজ জমিতে মৎস্যঘের ও ধানচাষ করে আসছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের ছোটভাই আবুল হোসেন। চলতি মৌসুমে তার ক্ষেতের ধান কারেন্ট পোকায় আক্রান্ত হওয়ায় শনিবার সকালে আবুল হোসেন ও তার ছেলে আজহারুল ইসলাম এবং কর্মচারি সখিপুরের রাজু ধানক্ষেতের পানি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে ফেলছিলেন। একপর্যায়ে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সেখানে পৌঁছে ধানক্ষেতের পানি ফুটবল মাঠে ফেলতে নিষেধ করেন। এ নিয়ে বাকবিতন্ডতার একপর্যায়ে তাদের মধ্যে মারপিট শুরু হলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আহত হন।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন সেখানে পৌঁছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার আমজাদ হোসেনের ছোটভাই আবুল হোসেন ও আব্দুল গফুর এবং ঘেরের কর্মচারী রাজুকে পিটিয়ে আহত করেন। মারপিটের খবর শুনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার আমজাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারপিট করেন ইউপি চেয়ারম্যানের বিক্ষুব্ধ সমর্থকরা। পরে দেবহাটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

থানার ওসি সেখ মাহমুদ হোসেন মারপিটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার আমজাদ হোসেনসহ তাদের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি

    September 5, 2026

    পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.