রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট হায়াতপুর গ্রামের এক কৃষকের এক কলার কাঁধিতেই কলা হয়েছে ৩৩০ পিস। অবিশ্বাস্য এ কলার কাঁধি দেখতে উৎসুক জনতার ভিড় বেড়েছে। একজন মানুষের পাশে বিশাল আকৃতির কলার কাঁধি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। ওই একটিমাত্র কাদিতে কলা ধরেছে ১৭ থেকে ১৮ ছড়া। মোট ৩৩০ পিস কলার কাদিটি লম্বায় প্রায় সাড়ে ৫ ফুট। কলার নাম কালীভোগ হলেও এ কলার কাদিতে ছড়ি ধরেছে ২০/২২টি করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এ যেন ফেসবুকের ছবির জীবন্ত প্রতিচ্ছবি। উৎসুক মানুষেরা কলা ব্যবসায়ী মতি ওরফে কলামতির দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন কলা দেখতে। মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকারী ফারহানা ফেরদৌস ও মারুফুল…
Author: banglarbhore
নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) বেলা ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের উদ্যোগে কালিয়া শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রি কলেজে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা। বিশেষ অতিথি ছিলেন কালিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিদর্শক আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক…
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে মজিদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলার মজিদপুর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন ও ইউপি সদস্য আব্দুর রহমান গাজী ও সাংবাদিক মোতাহার হোসেন। সভা পরিচালনা করেন সংস্থার প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম। ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল এর সহযোগিতায় ডাউন টু জিরো…
চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার কৃষকরা বছরে তিনটি মৌসুমে সবজি উৎপাদন করেন। স্থানীয় চাহিদা মিটিয়ে সবজির একটি বড় অংশ যায় ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে। কৃষকেরা এতে আর্থিকভাবে লাভবান হলেও উৎপাদন থেকে শুরু করে ভোক্তার খাবার টেবিলে পৌঁছানো পর্যন্ত সহনীয় মাত্রার চেয়ে বেশি সার ও বালাইনাশকসহ ব্যবহার করা হয়। সাধারণত রোগবালাইয়ের ধরন বুঝে শাকসবজিতে বিভিন্ন ধরনের বালাইনাশক ব্যবহার করা হয়ে থাকে। মোড়কের গায়ে জমি ও ফসল অনুযায়ী পরিমাপ লেখা থাকলেও কৃষকরা সবজিতে কীটনাশক ও বালাইনাশক ব্যববহারে ওই নির্দেশনা মানেন না। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কায়সার ইকবাল জানান, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বালাইনাশক প্রয়োগের পর খাওয়ার জন্য ন্যুনতম…
বাংলার ভোর ডেস্ক অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম এবং জাল সনদ ধরার কাজে গতি ফিরছে। এ বছরের জুনের মধ্যে ১৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। এর ফলে গত তিন বছর ধরে জমে থাকা জট খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অধিদপ্তর ও কর্মকর্তাদের বার্ষিক লক্ষ্যমাত্রাও অর্জিত হবে। ডিআইএ কর্মকর্তারা বলছেন, ২০২৩-২০২৪ অর্থবছরে সারা দেশে ২ হাজার ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র ৬৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। ফলে প্রথম ৬ মাসের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। জানুয়ারি মাস থেকে পরিদর্শনের গতি ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে। অর্থবছরের…
বাংলার ভোর ডেস্ক জাতীয় সম্পদ রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনীকে আরও স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সরকার। আজ (সোমবার) সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপির সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় যেকোনো প্রয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহত করে জাতীয় সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা। তিনি বলেন, গ্রাম উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে সরকার। সহযোগিতা করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে যথাযথ…
বাংলার ভোর প্রতিবেদক, ঝিকরগাছা এক দিনের ব্যবধানে প্রতি পিস গোলাপের দাম কমেছে ৮ টাকা পর্যন্ত। হঠাৎ দরপতন হওয়ায় অনেক কৃষক গোলাপ বাড়িতে ফেরত নিয়ে গেছেন। বিশ^ ভালোবাসা দিবস ও বসন্তবরণ উৎসব ঘিরে চাষিদের স্বপ্ন রঙিন হলেও একদিনের ব্যবধানে তা ফিকে হয়েছে। এটি ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি মোকামের আজকের চিত্র। মোকাম সংশ্লিষ্টদের দাবি, গতকাল ২৩০ জন চাষি ফুল বিক্রি করতে আসেন। তারা ৩ লাখ পিস গোলাপ ফুল বিক্রি করেন। রোববারের তুলনায় গোলাপ ফুলের দাম প্রতি পিসে কমেছে ৬ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত। ভারত থেকে গোলাপ আমদানির গুঞ্জনে ফুলের বাজারে দরপতন হয়েছে বলে ধারণা পাইকারী ও চাষিদের। গতকাল গদখালী ফুল…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ (সোমবার) বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া মোড়ে সংঘটিত দুর্ঘটনায় আহতরা হলেন, চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের শ্রবণপ্রতিবন্ধী চন্ডি সিংহ (৫০), আনসার সদস্য ঝিনাইদহ হরিণাকুন্ডু ভায়নার জোড়াদহ গ্রামের সামসুর রহমান (৩৭) ও ভায়নার মান্দিয়া গ্রামের মিজানুর রহমান (৩০)। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। আহত আনসার সদস্য মিজানুর জানান, তিনি ও সামসুর রহমান চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে থেকে মোটরসাইকেলযোগে তারা অফিসের কাজে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার কয়রা মোড়ে পৌঁছলে হঠাৎ করে শ্রবণপ্রতিবন্ধী চন্ডি সিংহ রাস্তা পার হচ্ছিলেন।…
বাংলার ভোর প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ থেকে মুগদা মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পেয়েছেন সুমাইয়া আক্তার। যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ থেকে সুমাইয়া আক্তার ঢাকা মুগদা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি গদখালি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে। সুমাইয়া আক্তারের মা একজন গৃহিণী মা। সুমাইয়া দরিদ্র ঘরের সন্তান হওয়ায় অনেক কষ্টে লেখাপড়া শিখেছেন। সুমাইয়া আক্তার মেডিকেল কলেজের চান্স পাওয়ায় বলেন – পরিশ্রমের বিকল্প নাই। আজ তার পরিশ্রম সার্থক হয়েছে। সুমাইয়া আক্তার সকলের দোয়া চেয়েছেন।
নড়াইল প্রতিনিধি নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। দুর্নীতির কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক সচিবের কাছে প্রতিবেদন পাঠিয়েছে তদন্ত কমিটি। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগে সাক্ষ্য দেন জেলার ৩২ জন সাংস্কৃতিক কর্মী ও ভুক্তভোগী অভিভাবকসহ সংশ্লিষ্টরা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেনের কাছে সাক্ষ্য দেন ভুক্তভোগীরা। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ ভুক্তভোগীরা জানান, কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গত ১৩ ডিসেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি দেয়া হয়। এ প্রেক্ষিতে…