Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
  • যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের
  • নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
  • সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
  • জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
  • মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
  • রামপালে চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করে বিপাকে সম্পদ হারানো পোল্ট্রি ব্যবসায়ী
  • ঝিকরগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ঘের দখলকে কেন্দ্র করে হামলায় চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মাছের ঘের দখল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে আহত মেজবাহ উদ্দিন (৩৫) ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গিয়েছেন। সোমবার বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেজবাহ উদ্দিন ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁন্দা গ্রামের বাসিন্দা।

মৃতের ছোট ভাই আজিম উদ্দিন জানিয়েছেন, গত ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কায়েমকোলা বাজারে মাছের ঘের দখল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রাসেল, বাবু, ছব্বাত, মিলন, রফিসহ ৫/৬জন তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে একটু সুস্থ হয়ে উঠলে চিকিৎসক গত ১৭ মার্চ দুপুরে তাকে ছাড়পত্র প্রদান করেন। তখন স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১ এপ্রিল সোমবার দুপুর আবার অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দুপুর ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে পূণরায় ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সার্জারি বিভাগের ডাক্তার ঈমন হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার ঈমন হোসেন জানিয়েছেন, মৃত মেজবাহর শরীর একাধিক ক্ষত ছিল। ইনফেকশনের বিষক্রিয়া শরীরে ছড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২

মে ১১, ২০২৬

যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের

মে ১১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর

মে ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.