Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বৃক্ষরোপণে স্মরণ যশোরের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের

banglarbhoreBy banglarbhoreJuly 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভুত্থানে শহীদদের পরিবেশ বন্ধু গাছ রোপণের মাধ্যমে স্মরণ করলো যশোর জেলা। রোববার শহরের পৌর উদ্যানে এবং উপশহর পার্কে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জেলার প্রতিটি শহীদদের নামে একটি করে বৃক্ষ রোপণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও জেলা কৃষক দলের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষণ রোপণ কর্মসূচির উদ্বোধণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এ সময় প্রধান অতিথি বৃক্ষণ রোপণ  বক্তৃতায় বলেন, জুলাই -২০২৪ বর্ষপূতি উপলক্ষে বিএনপি ৩৬ দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে সবুজে পল্লবে স্মৃতিতে অম্লান এই স্লোগানে দেশব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হচ্ছে। দীর্ঘ ১৬ বছরের লড়াই-সংগ্রামসহ জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন,আমরা তাদেরকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করি। তাদের জীবনদানের মাধ্যমে আজ আমরা গণতন্ত্রের পথে একটি ধাপ অতিক্রম করতে পেরেছি।

তাদের অবদান চিরকাল ধরে রাখার জন্য এবং আগামী প্রজন্ম তাদেরকে যেন মনে রাখে তার জন্য প্রত্যেক শহীদদের নামে একটি করে গাছ লাগানো হবে। জুলাই বর্ষপূর্তিতে আমরা সকল শহীদদের নামে তাদের স্বজনদের হাত দিয়ে বৃক্ষরোপণ করছি। যাতে করে শহীদদের নাম জনগণের হৃদয়ে অম্লান থাকে। এর মাধ্যমে আগামী প্রজন্ম ফ্যাসিস্ট পতনের সঠিক ইতিহাস জানতে পারবে।

ফ্যাসিস্ট মুক্ত করার পেছনে যারা নিজের জীবন উৎসর্গ করে গেছেন আমরা তাদের স্বজনদের সাথে দুঃখ বেদনা ভাগাভাগি করে নিতে চাই।

অনুষ্ঠানে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে সীমীত সামর্থ্যরে মধ্য থেকে শহীদদের স্মরণ করার চেষ্টা করেছি।

আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে আগামীতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের নামে একেকটি সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করতে চান। যাতে করে নিজ নিজ অঞ্চলের মানুষ শহীদদের নাম স্মরণ রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসন। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হকস সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অধ্যাপক নার্গিস বেগম ও  অনিন্দ্য ইসলাম অমিত শহীদদের স্বজনদের নিয়ে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু জানান, পৌর পার্কে যশোর সদর, শার্শা, ঝিকরগাছা, চৌগাছা উপজেলার ৪৬ জন এবং উপশহর পার্কে মণিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলার ২২ জন মোট ৬৮ জন শহীদের প্রত্যেকের নামে বৃক্ষরোপণ করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.