Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

অনূর্ধ্ব-২৩ দলের যশোরের নেতৃত্বে অলিন

banglarbhoreBy banglarbhoreAugust 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক :
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন যশোরের দুই উদীয়মান ক্রিকেটার। দুই মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী অলিন ও শাহরিয়ার সাকিব। শুধু স্কোয়াডে সুযোগ পাওয়াই নয়, দলটির নেতৃত্বের দায়িত্বও পেয়েছেন যশোরের কৃতি সন্তান কালাম সিদ্দিকী অলিন।

একই সঙ্গে যশোরের দুই ক্রিকেটারের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে সুযোগ পাওয়া এবং তাদের একজনের অধিনায়ক নির্বাচিত হওয়ার খবরে উচ্ছ্বসিত স্থানীয় ক্রীড়াঙ্গন। বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে আসা এই দুই ক্রিকেটারের সামনে এবার জাতীয় দলের মূল মঞ্চে ওঠার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

কালাম সিদ্দিকী অলিনের জন্ম যশোরে। তবে তার বেড়ে ওঠা ঢাকায়। বাবার ব্যাংক চাকরির সুবাদে শৈশব থেকেই ঢাকায় ক্রিকেটের সঙ্গে তাঁর পথচলা। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বগুণেও নজর কেড়েছেন তিনি। এবার সেই দক্ষতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অলিন।

যশোরের ক্রিকেটাঙ্গনে অলিনকে নিয়ে রয়েছে আলাদা প্রত্যাশা। স্থানীয় ক্রীড়া সংগঠকদের মতে, ব্যাট-বল হাতে পারফরম্যান্সের পাশাপাশি একজন অধিনায়ক হিসেবে দলকে ঐক্যবদ্ধ রাখার সামর্থ্যও রয়েছে তার। জাতীয় পর্যায়ে নেতৃত্বের এই সুযোগ ভবিষ্যতে তাকে আরও বড় পরিসরে এগিয়ে যেতে সহায়তা করবে বলে মনে করছেন তারা।

অন্যদিকে, ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে অনূর্ধ্ব-২৩ দলে জায়গা করে নিয়েছেন শাহরিয়ার সাকিব। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও রয়েছে এই তরুণ ব্যাটারের। বয়সভিত্তিক ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়ার পর এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) নজর কেড়েছেন তিনি। ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ইনিংসে শাহরিয়ার সাকিব সংগ্রহ করেছেন ৪১৫ রান। তার ব্যাটিং গড় ৪১.১৫। টুর্নামেন্টে চারটি অর্ধশতক পেয়েছেন তিনি। সর্বোচ্চ ইনিংস ৮১ রান। ধারাবাহিক এই পারফরম্যান্স তাকে ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১১ নম্বরে জায়গা করে দিয়েছে।

বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসা এই দুই ক্রিকেটারের জন্য অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন যশোরের ক্রীড়াপ্রেমীরা। বিশেষ করে অলিনের অধিনায়কত্ব পাওয়াকে যশোরের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন তারা।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটভক্তদের প্রত্যাশা, অনূর্ধ্ব-২৩ দলের হয়ে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলবেন যশোরের এই তিন তরুণ। তাদের পারফরম্যান্স শুধু দলকে সাফল্য এনে দেবে না, ভবিষ্যতে জাতীয় দলের দরজাও খুলে দেবে।

যশোর থেকে উঠে আসা একাধিক ক্রিকেটারের একসঙ্গে জাতীয় পর্যায়ের এই দলে সুযোগ পাওয়া জেলার ক্রিকেটের জন্যও ইতিবাচক বার্তা। আর নেতৃত্বের দায়িত্ব পাওয়ায় কালাম সিদ্দিকী অলিনের সামনে এসেছে আরও বড় চ্যালেঞ্জ—নিজের পারফরম্যান্সের পাশাপাশি দলকে সাফল্যের পথে নেতৃত্ব দেওয়া। যশোরের ক্রিকেটাঙ্গনের প্রত্যাশা, অনূর্ধ্ব-২৩ দলের এই মঞ্চে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে জাতীয় দলের মূল দলে জায়গা করে নেয়ার পথ আরও সুগম করবেন অলিন, শাহরিয়ার সাকিব ও আজিজুল হাকিম তামিম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.