Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
  • ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
  • এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
  • নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
  • যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
  • যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে প্রতিবন্ধী সন্তানকে হত্যায় বাবা গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে প্রতিবন্ধী শরিফুল ইসলাম সাকিব (২০) হত্যায় তার বাবা মজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত মজিবুর রহমান অভয়নগর উপজেলার জাফরপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, সাকিব ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। ১২ বছর আগে তার মা মৃত্যুবরণ করেন। এরপর থেকে বাবা মুজিবুর রহমান তার দেখাশোনা করতেন।

তবে গত ১৭ সেপ্টেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। এরপর ২০ সেপ্টেম্বর বিকেলে প্রতিবেশীর নির্মাণাধীন বাড়ির একটি বালির বস্তায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় সাকিবের বোন মৌসুমী বেগম অজ্ঞাতনামা আসামি করে অভয়নগর থানায় মামলা করেন।

তিনি আরও জানান, গত ২০ সেপ্টেম্বর থেকে সাকিবের বাবা মজিবুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ তদন্তের একপর্যায়ে হত্যায় তার সম্পৃক্ততার তথ্য পান। এরপর আজ ভোরে অভিযান চালিয়ে তাকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি প্রতিবন্ধী সন্তান পালন করতে অক্ষম বলে নিজেই সাকিবকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।

অভয়নগর গ্রেফতার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান

    October 15, 2026

    যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক

    October 15, 2026

    ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.