Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
  • দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
  • চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
  • যশোরে ইয়াবাসহ নারী আটক
  • যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’
  • তফশিল ঘোষণা : যশোরের নেতৃবৃন্দ যা বললেন
  • মাগুরায় দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগর ফাতেমা হাসপাতালে আবারও নারীর মৃত্যু

আগের মৃত্যুর তদন্ত চলছে
banglarbhoreBy banglarbhoreজুলাই ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের জরায়ু অপারেশনে কাজল বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। নিহত কাজল বেগম উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা সরকারি কবরস্থান মোড় এলাকার রনি গাজীর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই মঙ্গলবার ওই নারীকে জরায়ু নাড়ি অপারেশনের জন্য উপজেলার নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার মন্জুরুল মোরশেদ তাকে অপারেশন করেন। বৃহস্পতিবার (১১জুলাই) বিকেলে ওই নারী অসুস্থ হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে খুলনায় রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে শুক্রবার ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৩০ জুন রাত আনুঃ সাড়ে ৭ টার সময় বিতর্কীত ওই (প্রাঃ) হাসপাতালে ভুল অপারেশনে ইতি বেগম নামের একজন নারীর মৃত্যুর ঘটনায় অনিয়ম তদন্ত চলমান থাকা অবস্থায় আবারও অপারেশনের এক রোগীর মৃত্যু হল।

নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা। আপনারা ডাক্তারের সাথে কথা বলেন।

এ বিষয়ে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের চিকিৎসক মন্জুরুল মোরশেদ বলেন, রোগীর খিচুনী রোগ ছিল। তাই অপারেশনের ধাক্কা সামলাতে পারেনি। তদন্তাধীন অবস্থায় এ রকম জটিল অপারেশন কেন করলেন জবাবে তিনি বলেন, সিভিল সার্জন যশোরের কাছ থেকে অনুমতি নেয়া আছে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওহিদুজ্জামান বলেন, নারীর মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল

ডিসেম্বর ১১, ২০২৫

দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম

ডিসেম্বর ১১, ২০২৫

চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম

ডিসেম্বর ১১, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.