Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরের জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচে ফুটে উঠল ভবদহের দুর্দশা
  • বর্ণিল আয়োজনে যশোরে পুনশ্চ’র নজরুল উৎসব উদযাপন
  • সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের বাজারে সবজির সরবরাহ বৃদ্ধিতে কমছে দাম
  • পাইকগাছায় দেশের প্রথম ফ্রেন্ডশিপ অনলাইন ডিসপিউট রেজুল্যুশন সেন্টার চালু
  • মাদক কারবারির নেতৃত্বে হামলায় সাংবাদিকসহ আহত ৩
  • সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারি গাছ কর্তন
  • কোটচাঁদপুরে মাইক্রোবাস নিয়ে ছাগল চুরি !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অমিত শাহ’র নিরাপত্তায় বেনাপোল বন্দরে তিন দিন আমদানি-রফতানি বন্ধ

banglarbhoreBy banglarbhoreOctober 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির পেট্রাপোল বন্দরে আধুনিক মানের ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করতে আসছেন। তার নিরাপত্তার জন্য আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট চারদিন বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম। ‘নিরাপত্তা’র জন্য ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ সেন। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্র্যাফিক) রাশেদুল সজিব নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন ২৪ অক্টোবর। এদিন একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেয়ার কথা রয়েছে। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার থেকে আমদানি-রফতানি বন্ধ রাখা হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান বলেন, চারদিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দর দিয়ে পুরোদমে আমদানি-রফতানি কার্যক্রম চলবে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে কিনা, জানতে চাইলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া বলেন, চিঠিতে আমদানি-রফতানি বন্ধ থাকার কথা বলা হলেও ভারতীয় ইমিগ্রেশন থেকে যাত্রী চলাচল বন্ধ নিয়ে কিছুই জানানো হয়নি।
এদিকে, অমিত শাহ’র আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফ ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সাথে ডগ স্কোয়াডও রয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

অভয়নগরের জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচে ফুটে উঠল ভবদহের দুর্দশা

August 22, 2026

বর্ণিল আয়োজনে যশোরে পুনশ্চ’র নজরুল উৎসব উদযাপন

August 22, 2026

সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

August 22, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.