Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
  • যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
  • দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
  • কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
  • গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
  • মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

banglarbhoreBy banglarbhoreSeptember 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ জাতীয়বাদী দল বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জুলফিকার আলী সাফুইয়ের সভাপতিত্বে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান (হাবিব), কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সদস্য সচিব কাজী পলাশ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক বদরুল ইসলাম বদরু, সদস্য সচিব সৈয়দ হেমায়েত বাবু, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হুমায়ন কবীর ডাবলু, সদস্য সচিব হাসানসহ বিশিষ্ট সমাজ সেবক আলী মুর্শান ডাবলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে যুবদলের সিনিয়র সভাপতি শাহ আলম সাফুই সহ কালিগঞ্জ উপজেলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

    November 21, 2026

    দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

    November 21, 2026

    যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.