বিবি প্রতিবেদক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-০৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘চারদিকে ঈগল প্রতীকের গণজোয়ার উঠেছে। আগামী ৭ জানুয়ারি নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ঈগল প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছি। জোর-জবরদস্তি কিংবা সন্ত্রাস করে ভোট কেটে নেবে বলে যারা প্রচার করছে, তাদের গুজবে কান দেবেন না। ভোট সুষ্ঠু হবে। আমরা সহিংসতা চাই না। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই নির্বাচিত করবে’।
গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঢাকুরিয়া ও পাতন এলাকায় ঈগল প্রতীকের গণসংযোগ এবং পথসভায় তিনি এসব কথা বলেন।
গণসংযোগে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সুকৃতি মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মধু মন্ডল, কিশোর, তজিম হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান, যুবলীগ নেতা আশিকুর রহমান, মনির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
- দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
- দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
- যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
- কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
- মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত