Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গ্রাম্য সালিশে ধর্ষকের জরিমানা লাখ টাকা!

বিচার আমরা না পারলে কারা পারবে-শালিসকারী
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
কোটচাঁদপুরে গ্রাম্য সালিশে ধর্ষণকাণ্ডে লাখ টাকা জরিমানায় মীমাংসার চেষ্টার অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার রাজপুর গ্রামের দক্ষিণপাড়ায় ভুক্তভোগী বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে প্রতিবেশি আমিরুল ইসলাম ফুঁসিলয়ে ধর্ষণ করে। এতে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়ে যায়। একপর্যায়ে ধর্ষণ ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীর ভাইকে টাকার প্রলোভন ও হুমকি ধামকি দেয়া হয়। একই সাথে অভিযুক্ত আমিরুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন ও ভাবী আঞ্জুরা খাতুন ভুক্তভোগীকে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটায়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বিচার দাবি করলে স্থানীয় পর্যায়ে গত ৬ অক্টোবর সন্ধ্যায় মীমাংসার জন্য শালিস বৈঠক হয়। এতে ধর্ষকের ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন শালিসকারী সাফা মাস্টার,কবির মন্ডল, আব্বাস আলী, সিরাজ মন্ডল নাগর, সাইদুল হক, জাহাঙ্গীর হোসেন, খোকন ও হামজা।

ভুক্তভোগী ওই নারীর ভাই জানান, সমাজপতিদের চাপে এবং বোনের নিরাপত্তার কথা ভেবে আমি সব মেনে নিয়েছি। কিন্তু আজো টাকা দেয়া হয়নি।

শালিসকারী আব্বাস হোসেন ও মাসুদ হোসেন বলেন, ঘটনাটি গ্রাম্য সালিশে বসে মিটিয়ে দেয়া হয়েছে। সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ি ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকা থেকে মেয়ে পক্ষ সাংবাদিক, পুলিশসহ সব কিছু মিটাবে। আসামিপক্ষ শুধুমাত্র জরিমানার টাকা দেবে। এভাবেই লিখিত করে নেয়া হয়েছে। তবে টাকা এখনও মেয়ে পক্ষকে দেয়া হয়নি। এর জন্য অভিযুক্ত পক্ষ ১০ দিন সময় নিয়েছে। ধর্ষণ ঘটনার বিচার গ্রাম্য সালিশে করতে পারেন কিনা এমন প্রশ্ন তারা বলেন অবশ্যই পারি। আমরা না পারলে কারা পারবে। তারা বলেন, বাদী যদি অভিযোগ না করেন তাহলে আর সমস্যা কি।

এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার অফিসার সৈয়দ আল মামুন বলেন, ঘটনাটি আমি শুনেছিলাম। আমি সাফদারপুর পুলিশ ফাঁড়ির আই সি বিল্লালকে পাঠিয়েছিলাম। তারা কথা দিয়ে ছিল থানায় আসবে। তবে এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি। এ ধরনের ঘটনা গ্রাম্য সালিশে মেটাতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ধর্ষণ ঘটনার শালিস গ্রাম্যভাবে করার কোন এখতিয়ার আইনত নেই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.