Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
  • বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ
  • চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত
  • তায়কোয়ানডোতে সাতক্ষীরার ৪ খেলোয়াড়ের পদক অর্জন
  • শার্শায় দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
  • নৃত্য বিতান যশোরের নজরুল বর্ষ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • যশোরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন
  • সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় পুলিশের তৎপরতায় ভেস্তে গেল বাওড়ের মাছ লুট

banglarbhoreBy banglarbhoreJune 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড় লুট করতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় একদল চিহ্নিত দুর্বৃত্ত। এসময় বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দ করা হয়। রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সমিতির সদস্যরা বলছেন, পুলিশের তৎপরতায় বাওড়ের মাছ লুট ওক্ষা পেয়েছে। বাওড়ের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে দুর্বৃত্তরা মাছ লুট শুরু করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসায় লুটকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস জানান, রোববার রাত পৌন ১২টার দিকে সশস্ত্র অবস্থায় বল্লভপুর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস, মতলেব মন্ডলের ছেলে জিন্নাত মন্ডল, ফকির চাঁদের ছেলে আইজেল হক ও তাইজেল হক, রহিফুলের ছেলে আজাহার, মুনতাজের ছেলে মনিরুল, আবদুল খালেকের ছেলে শিপন, ফকিরচাঁদের ছেলে মাসুদ, নিমাই মল্লিকের ছেলে গহর আলী ও শহর আলী, হাসেম আলীর ছেলে সাবদার, ও মোস্ত’র ছেলে সুজনসহ ৩৫/৪০ জন বাওড়ে গিয়ে নিরাপত্তাকর্মীদের প্রাণনাশের হুমকি দেয়। তাদেরকে বাওড় ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়া হয়। নিরাপত্তাকর্মীরা বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে চৌগাছা থানা পুলিশকে অবহিত করা হয়। রাত সাড়ে ১২টার দিকে এসআই সৌরভের নেতৃত্বে পুলিশের টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা জাল ও মাছ ফেলে পালিয়ে যায়। এ সময় বিপুল পরিমাণ মাছসহ জাল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে চৌগাছা থানার এসআই সৌরভ জানান, এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত করেই মামলা রেকর্ড করা হবে।

বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস জানান, ভূমি মন্ত্রণালয় থেকে ছয় বছর মেয়াদে ( ১৪৩১-১৪৩৬ বঙ্গাব্দ) চৌগাছার বল্লভপুর বাওড় জলমহালটি ইজারা নিয়ে চাষ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এর আগে তিন বছর মেয়াদে জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়ে সমিতি বাওড়ে মাছ চাষ করেছে। দীর্ঘদিন ধরে এলাকার কিছু দুর্বৃত্ত জোরপূর্বক বাওড়টি দখলের পায়তারা করছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনের পরের দিনও দখলের চেষ্টা করে ব্যর্থ হয় ওই চক্রটি। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনের আগে আমাদের হুমকি দেয় উপজেলা পরিষদ নির্বাচনে তাদের প্রার্থী বিজয়ী হলে বাওড় দখল করে নিবে। তিনি বিজয়ী হওয়ার পর থেকে আমাদেরকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। আমাদের ক্ষতি করতে পারে, এই আশংকায় গত ২০ জুন ২০২৪ তারিখে চৌগাছা থানায় ১০জনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছি। গত ২১জুন সকালে সমিতির সদস্য বাওড়ের মাছ শিকারের প্রস্তুতি নেয়।

এ সময় বল্লভপুর গ্রামের ফকির চাঁদের ছেলে আইজেল হক, মতলেব মন্ডলের ছেলে জিন্নাত মন্ডল, নিমাই বিশ^াসের ছেলে কার্তিক বিশ^াস, হাশেম আলী ছেলে সবদারের নেতৃত্বে ৪০/৫০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হানা দেয়। তার হুংকার দেয় তাদেরকে কোটি টাকার চাঁদা পরিশোধ না করে বাওড়ে মাছ শিকারে নামলে হাত পা কেটে না হবে। এসময় অকথ্য ভাষা গালিগালাজ করে। বিষয়টি তাৎক্ষনিকভাবে চৌগাছা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা প্রায় সাত লাখ টাকা মূল্যের জাল কেটে নষ্ট করে দেয়। একই সাথে সদস্যদের লাঞ্ছিত করে। বাধা দিলে জায়গায় হত্যা করা হবে বলে হুমকি দেয়। এ ঘটনায় অভিযোগ দেয়া হয়েছে। ২১ জুন সন্ধ্যায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ^াসকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেন জিন্নাত আলী। এ ঘটনায় চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ

    October 4, 2026

    বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ

    October 4, 2026

    চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.