Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১২, ২০২৪

চৌগাছায় পূজামণ্ডপ পরিদর্শনে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদাতা
বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলি যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি উপজেলা ও পৌর শহরের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় নাসিমুল গনি শেলী বলেন, বর্তমান সরকার এ দেশে শারদীয় দুর্গাপুজা উৎসব ও সনাতন ধর্মালম্বীদের পাশে আছে এবং থাকবে। সনাতন ধর্মালম্বীরা যাতে তাদের শারদীয় দুর্গোৎসব জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারে সে জন্য সরকার সকল ব্যবস্থা নিয়েছে। তিনি নিরাপদে এ উৎসব পালন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

এ সময় তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ দাসপাড়া কালী মন্দির, পৌর শহরের কংশারীপুর বিশ্বাসবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, নিরিবিলিপাড়া ও কালিতলা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর, এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, এস এম হাবিবুর রহমার পৌর কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, প্রেসক্লাব চৌগাছার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ রহিম, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা গোবিন্দ কুমার সাহা, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঈন উদ্দীন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.