Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাতীয় গ্রিডে বিপর্যয় : যশোরসহ ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন

banglarbhoreBy banglarbhoreApril 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে যশোরসহ খুলনা, ফরিদপুর ও বরিশালের প্রায় ২১ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে সন্ধ্যা ৭টার পরে এসব এলাকায় কিছুটা বিদ্যুৎ সরবরাহ শুরু স্বাভাবিক হয়। জাতীয় সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) থেকে এ তথ্য জানা গেছে। এদিকে, গত কয়েকদিন যাবত এসব জেলাতে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। হঠাৎ করে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ভোগন্তিতে পড়েন ২১ জেলার বাসিন্দারা।

পিজিসিবির প্রকৌশলীরা বলছেন, উৎপাদনের চেয়ে বিদ্যুতের চাহিদা বেশি থাকলে সাধারণত ব্ল্যাকআউট বা বিদ্যুৎ সরবরাহ বিপর্যয়ের মধ্যে পড়ে। এটি ট্রিপ নামেও পরিচিত। যে অঞ্চলে এই ট্রিপ হয়, তার নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা তৈরি হয়, ফলে সে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এভাবে একের পর এক কেন্দ্র বন্ধ হয়ে পুরো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন পিজিসিবি ট্রিপ করা এলাকাগুলো গ্রিডের বাইরে নিয়ে যায় বা বিচ্ছিন্ন করে জাতীয় বিপর্যয় প্রতিহত করে। এবারও সেটা করা হয়েছে, তা না হলে সারা দেশ ব্ল্যাকআউট হয়ে যেত। এর আগে ২০১৪ সালে এ রকম একটি ঘটনায় সারা দেশ প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। সেবার ভারত থেকে আসা বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার কারণে গ্রিড বিপর্যয় ঘটেছিল।

ওজোপাডিকোর পরিচালন ও সংরক্ষণ যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৫টা থেকে যশোর, খুলনা ও সাতক্ষীরা অঞ্চল ও পটুয়াখালীতে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই ত্রুটি মেরামত শুরু হয় এবং এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। তিনি জানান, যশোরে ঝিনাইদহ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল বলে তিনি জানান।

এদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিকেল ৫টা ৪৫ মিনিটে বিদ্যুতের জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির ফলে সমগ্র বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশ গ্রিড হতে বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন হয়ে যায়। স্বল্পতম সময়ের মধ্যে এসব এলাকাকে পুনরায় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক আছে।

যশোরসহ ২১ জেলায়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.