Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
  • প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে যশোরে গাছের চারা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্যামনগরে গণমিছিল ও সমাবেশ

banglarbhoreBy banglarbhoreAugust 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা

“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে এ গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। গণমিছিলটি শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হতে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ ও গণমিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান কবীরের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের কান্ডারী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডক্টর মো. মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই জুলাই চেতনার অন্যতম শিক্ষা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, শহীদুজ্জামান শহীদ, আবুল কাশেম মোড়ল, আজিজুল হক, গাজী শাহ আলমসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্যামনগরে গণমিছিল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি

August 25, 2026

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 25, 2026

যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.