Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গুলি, টাকার বান্ডিল ও কফ সিরাপসহ আটক ৩
  • নেশার টাকার জন্য বাবার মাথা ফাটালো ছেলে
  • আশাশুনিতে মহিলা দলের কর্মী সমাবেশ
  • অভয়নগরের কাছে হারলো কালীগঞ্জ
  • জীবননগরে বাড়ছে ডেঙ্গু, ঝুঁকিতে সাধারণ রোগী
  • আফজাল হত্যা : ১১ জনকে অভিযুক্ত করে সিআইডির চার্জশিট
  • শরতের হাওয়ায় দুর্গোৎসবের আমেজ, ব্যতিক্রমী আয়োজনে বাড়ছে দর্শনার্থীর আগ্রহ
  • মামার ম*র*দে*হ দা*ফ*নে ভাগনির বাধা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের সভা

banglarbhoreBy banglarbhoreJanuary 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্প কর্তৃক টেকসই ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে কমিউনিটি মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাস্তবায়নকারী সংস্থা উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ আয়োজিত মেলার উদ্বোধনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
সোমবার সকালে বোধখানা গীর্জা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পী।
স্বাগত বক্তব্য রাখেন, উই প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ হারুন অর রশীদ। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, তথ্যসেবা কর্মকর্তা রেকসোনা সুলতানা, থানার এসআই মোহাব্বদ আলী।
উপস্থিত ছিলেন, বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরাম উল্লাহ স্বপন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উলাশী সৃজনী সংঘের ফিল্ড কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, বঙ্কিম চন্দ্র রায়, জুলফিকার দিপ, ইমরান হোসেন, বোধখানা সমিতির সভাপতি চিচিলিয়া মন্ডল, উপজেলা নারী সামাজিক এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক রত্না আক্তার চুমকি, বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সেবা গ্রহণকারীদের মধ্যে সম্পর্ক আরো ফলপ্রসূ করতে এবং পরিবেশ রক্ষার্থে টেকসই ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে কমিউনিটি মেলায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ এবং নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের ৬৪টি দলের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। শেষে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026

    লোহাগড়ায় অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.