Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
  • তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
  • এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
  • মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
  • দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
  • চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
  • যশোরে ইয়াবাসহ নারী আটক
  • যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ডিসেম্বর ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে ২০ লাখ কর্মসংস্থানের সুযোগ হয়েছে : আইসিটি প্রতিমন্ত্রী

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে দেশের ২০ লাখ তরুণ তরুণী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। ডিজিটাল খাত থেকে ইতিমধ্যে সরকার দুই মিলিয়ন ডলার আয় করতে সক্ষম হয়েছে। সরকারের সকল সেবা ডিজিটালাইজড করা হয়েছে। জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে গেছে।

তিনি আরও বলেন, সাতক্ষীরায় ১৩০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিভেশন সেন্টার স্থাপন করা হবে।
এতে প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি হবে। তারা মাত্র ৪ মাস প্রশিক্ষণ নিয়ে যোগ্য এবং দক্ষ হয়ে উঠছেন। বাড়ি বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে ডলার আয় করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় নারীরা সম্পদে পরিণত হচ্ছেন। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে হার পাওয়ার প্রকল্পের নারী প্রশিণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ শেষে আজ (শুক্রবার) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের প্রশিণার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশারাফুজ্জামান আশু, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও হার পাওয়ারের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন প্রমুখ।

প্রশিক্ষণার্থী নারীদের মধ্যে কয়েকজন তাদের বক্তৃতায় উল্লেখ করেছেন, এই প্রকল্পের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ইতিমধ্যেই তারা স্বালম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

অনুষ্ঠানে মন্ত্রী ২৪০ জন নারী প্রশিক্ষানার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার বিতরন করেন।
অনুষ্ঠানে তালা উপজেলার আলাদিপুর গ্রামের ক্ষুদে বিজ্ঞানী বোরহান উদ্দীনের বোমারু বিমান নির্মাণের প্রতিভার ভূয়সী প্রশংসা করে তার হাতে একটি ল্যাপটপ উপহার দেন এবং তার এই গবেষণা কাজে ব্যয়ের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক

ডিসেম্বর ১১, ২০২৫

তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল

ডিসেম্বর ১১, ২০২৫

এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

ডিসেম্বর ১১, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.