Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডিশ ব্যবসায়ী আতাউর হত্যা : ১৩ জনকে অভিযুক্ত পুনঃচার্জশিট ডিবি’র

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরতলীর আরবপুর এলাকার ডিশ ব্যবসায়ী আতাউর রহমান হত্যা মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে পুনঃচার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মৃত্যু হওয়ায় একজন ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় অপর একজনের অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্ত ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম।
অভিযুক্ত আসামিরা হলেন, শহরের শংকরপুরের মুরগি ফার্ম এলাকার কবির চৌধুরী, খড়কির শাহ আব্দুল করিম রোডের বাসিন্দা আনোয়ার পারভেজ, আরবপুর বিশ^াস বাড়ির সাইফুজ্জামান শামীম, আক্তারুজ্জামান রিপন, সাইদুজ্জামান বাবু ওরফে দাতাল বাবু, আরবপুর রেল লাইন এলাকার আমিনুল ইসলাম বাদল, আরবপুর মোড় এলাকার রফিকুল ইসলাম, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, আরবপুর ঋষিপাড়ার শিমুল দাস, খোলাডাঙ্গা গণিপাড়ার শাহাবুদ্দিন রুহিন এবং চুয়াডাঙ্গা জীবননগরের কাশিমপুর গ্রামের রিংকু।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ১৮ এপ্রিল রাতে আরবপুর বিমান বন্দর সড়কে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ডিশ ব্যবসায়ী আতাউর রহমান। পরে তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল সকালে আতাউর রহমান মারা যান। এ ঘটনায় নিহতের পিতা ফিরোজ হায়দার অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২১ মার্চ হত্যার সাথে জড়িত থাকায় ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন সিআইডি পুলিশের ইন্সপেক্টর হারুন অর রশিদ।
মামলার বাদী ফিরোজ হায়দার এই চার্জশিটের উপর আদালতের নারাজি আবেদন করলে শুনানি শেষে বিচারক মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবি পুলিশকে আদেশ দেন।
তদন্ত সূত্রে জানা গেছে, আতাউর রহমানের সাথে আসামিদের দীর্ঘদিন ধরে ডিশ ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। এছাড়া নিলামের কেনা মালের মালিকানা নিয়ে আক্তারুজ্জামান রিপনের সাথে আতাউরের গোলযোগ হয়। এসব বিরোধের জের ধরে আসামিরা পরিকল্পনা করে ২০১৫ সালের ১৮ এপ্রিল রাতে আসামি কামরুজ্জামান রিপনের বাড়িতে পিকনিকের আয়োজন করা হয়। আতাউর পিকনিকে যোগদান করলে আসামি আলমগীর অথবা কামাল যে কোন একজন তাকে গুলি করে জখম করে। গুরুতর আহত আতাউর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যায়।
দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। হত্যার সাথে জড়িত থাকলেও মৃত্যু হওয়ায় আমিনুর রহমান বিষে ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় ইমলাকের অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত রিংকু, শাহাবুদ্দিন রুহিন, শিমুল দাস, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও রফিকুল ইসলামকে পলাতক দেখানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.