Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়ায় মাছ ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreMarch 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিনিধি, ডুমুরিয়া
ডুমুরিয়ায় জিয়াউর রহমান (৪২) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। শনিবার সকালে একটি নদী থেকে পুলিশ তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার চেচুড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জিয়াউর রহমান শুক্রবার ইফতারি শেষে বাড়ি থেকে বের হন। এরপর তার কোন খোঁজ ছিল না। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। পরদিন সকালে পাশের হরিনদীতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জনতা। তখন তার মাথা ও মুখের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ছিল। স্থানীয় ইউপি সদস্য মহাসিন আলী জানান, নিহত জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। ফিরে এসে বাড়ির কাজকর্ম করতেন। পাশাপাশি ছিল মাছের ব্যবসা। শুক্রবার ইফতার শেষে স্থানীয় মসজিদে নামাজ পড়েন তিনি। এরপর থেকে ছিলেন নিখোঁজ। শনিবার সকালে হরিনদী থেকে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, উপজেলার হরিনদী থেকে ভাসমান অবস্থায় জিয়াউর রহমান নামে এক মাছ ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও মুখে ধরলো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন দেখা গেছে। তবে তিনি কি কারণে খুন হয়েছেন এটা জানা যায়নি।

ডুমুরিয়া মাছ ব্যবসায়ী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

    September 14, 2026

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.