Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তিন সিণ্ডিকেটের মাসিক আয় অর্ধ কোটি টাকা!

ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিস
banglarbhoreBy banglarbhoreJanuary 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনও যুবলীগের ক্যাডারদের নিয়ন্ত্রণে রয়েছে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রার অফিস। যশোরের ঝিকরগাছা রেজিস্ট্রার অফিসে তিনটি সিণ্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে অর্ধ কোটি টাকা।
সাব রেজিস্ট্রি অফিসে সেবাগ্রহীতাদেরকে জিম্মি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সরকার নির্ধারিত ফি পরিশোধ করে এই অফিসে কোনো সেবা পাওয়া যায় না। সেবা পেতে গেলে দলিল লেখক সমিতির চাহিদা মোতাবেক অর্থ পরিশোধ করলে তবেই সেবা মেলে- এমন অভিযোগ দীর্ঘদিনের।
তথ্যানুসন্ধানে জানা গেছে, অফিসের কর্মরত ঝিকরগাছা দলিল লেখক সমিতি দলিল প্রতি ২ হাজার টাকা তাদের সমিতির কল্যাণ তহবিলের নামে আদায় করছে। যা গ্রাহকদের নিকট গোপন রেখে রেজিস্ট্রি খরচ হিসেবে দেখিয়ে আদায় করা হচ্ছে। প্রতিমাসে প্রায় একহাজার দলিল ঝিকরগাছা অত্র অফিসে রেজিস্ট্রি হয়। সে হিসেবে, প্রতিমাসে গ্রাহকদের কাছ থেকে হতিয়ে নেয়া হয় ২০ লাখ টাকা। মহুরি জহুরুল হক-নেছার আলী-আব্দুল আজিজ সিন্ডিকেটের মাধ্যমে এই টাকা আদায় করা হচ্ছে বছরের পর বছর ধরে।
অভিযোগ আছে বিগত আওয়ামী সরকারের আমলে গড়ে ওঠা এই সিণ্ডিকেটের ক্যাশিয়ার হিসাবে পরিচিত দলিল লেখক জহুরুল হক বর্তমানেও এই সিণ্ডকেট পরিচালনার দায়িত্বে আছেন। কথিত আছে, এই কাজ করে তিনি বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় তার একাধিক বাড়ি ও গাড়ি আছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান।
অপরদিকে, অত্র অফিসের নকলনবিশ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দলিল প্রতি ২শ’ টাকা আদায় করা হয়। সে হিসেবে আদায়কৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ২ লাখ টাকা। এছাড়া দলিলের সার্টিফাইড কপি উত্তোলন বাবদ গ্রাহকদের কাছ থেকে নেয়া হয় ১৬ /১৭শ’ টাকা। অথচ সরকারি ফিস ৮/৯শ’ টাকা। হিসেব মতে প্রতিমাসে এক হাজারটি দলিলের বিপরীতে ৮ লাখ টাকা উত্তোলন করে ওই সিণ্ডিকেট। সাদ আমিন রনি- সাহাজুল ইসলাম দীপু-সন্টু আওয়ামী যুবলীগের পরিচয়ে এই সিণ্ডিকেট পরিচালনা করে আসছে।
অভিযোগ রয়েছে, ঝিকরগাছা রেজিস্ট্রি অফিসে স্থায়ী কর্মচারী  সিণ্ডিকেট পড়চা, ওয়ারেশ কায়েম সার্টিফিকেট ও দানপত্র দলিলসহ বিভিন্ন ক্ষেত্রে দলিল প্রতি ২ হাজার টাকা করে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। মাস শেষে যার পরিমাণ ২০ লাখ টাকা। আদায়কৃত এসব টাকার একটা অংশ প্রভাবশালীদের ম্যানেজ করতে ব্যয় করা হয় বলে জানা গেছে।
অভিযোগে আরো জানা গেছে, এই সকল সিণ্ডিকেটের প্রধান সমন্বয়ক ও মাস্টারমাইন্ড জুম্মান হোসেন সোহেল নকলনবিশ হওয়া সত্ত্বেও তার জন্য অফিসের ভেতরে আলাদা একটি কক্ষ বরাদ্দ রাখা হয়েছে।
জানতে চাইলে দলিল লেখক কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক কাম ক্যাশিয়ার জহুরুল হক বলেন, আমরা শুধুমাত্র আমাদের পারিশ্রমিক বাবদ দলিল প্রতি প্রথম লাখে ২ হাজার ও পরবর্তী প্রতি লাখে ১ হাজার করে টাকা নিয়ে থাকি এবং মাস শেষে সেই টাকা সকল নিবন্ধনধারী দলিল লেখকের মধ্যে বন্টন করে দিয়ে থাকি। আর যে সকল টাকা নেয়ার অভিযোগ উঠেছে এ সম্পর্কে আমি কিছু জানি না।
দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি আকবার আলী বলেন, আমরা দায়িত্ব নিয়েছি তিন মাস। এ ধরনের কোনো টাকা লেনদেনের খবর আমার জানা নেই। বিগত আওয়ামী লীগের আমলের আশীর্বাদপুষ্ঠ জহুরুল ইসলামকে স্বপদে বহাল রাখার বিষয়ে তিনি বলেন, তার নামে এর আগেও এরকম অভিযোগ উঠেছে। তাকে শুধরে নেয়ার জন্য এই পদে রাখা হয়েছে এবং এই মাসটা দেখা হবে। সে যদি ভালো না হয় তবে ফেব্রুয়ারিতে তাকে কমিটি থেকে বাদ দেয়া হবে। সমিতির সদস্যদের জন্য দলিল প্রতি কিছু টাকা নেয়া হয় বলে তিনি স্বীকার করেন।
এ ব্যাপারে ঝিকরগাছার খন্ডকালিন ও মনিরামপুর উপজেলার সাব-রেজিস্ট্রার মোস্তাক আহম্মেদ শাকিল বলেন, আমি সপ্তাহে একদিন ঝিকরগাছা অফিসে দায়িত্ব পালন করি। এরকম কোনো সংবাদ আমার জানা নেই। তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিণ্ডিকেটে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.