Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্নীতি না করার নির্দেশনা সাতক্ষীরা জেলা প্রশাসকের

কালিগঞ্জে মতবিনিময়
banglarbhoreBy banglarbhoreOctober 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক এবং সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বক্তব্যে কোরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরে বলেন, আমরা একটি নতুন, আধুনিক ও বৈষম্যহীন সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এ জেলার মানুষ শান্তিপ্রিয় এবং সৃজনশীল। এ জেলার ইতিহাস- ঐতিহ্য অনেক গর্বের।

কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এ জেলার দুর্নাম হয়। বিআরটিএ, সাব-রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে অনেকেই দুর্নীতি করে আসছেন। আজ থেকে আমি আপনাদের উপর নির্দেশনা দিচ্ছি আগামীকাল থেকে একজনও দুর্নীতি করতে পারবেন না, কোন অনিয়ম থাকবে না। থাকবে না কোন বৈষম্য। কোন সেবা গ্রহিতা হয়রানীর শিকার হবে না এ নিশ্চয়তা আমাকে দিতে হবে। তহশিল অফিসে কোন দুর্নীতি হবে না, হলে তাকে আইনের আওতায় আনা হবে। আজকের মতবিনিময় শুধু আমি চেহারা দেখানোর জন্যে আসিনি। এসেছি সততার সাথে প্রকৃত জনকল্যাণে যাতে প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজ করে এ লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে। আমরা আগামীকাল পর্যন্ত বাঁচাব এমন গ্যারান্টি যেমন দিতে পারবো না ঠিক তেমনি ঘুষ গ্রহণ করে পরকালে অনিশ্চয়তায় জড়াতে চাই না। আমি চাই এখন থেকে সত্যের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর কালিগঞ্জ উপজেলার ক্যাম্প ইনচার্জ মেজর মুশফিক আহমেদ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিম উদ্দীন প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, শিমু রেজা এমপি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সেক্রেটারি মিলন কুমার ঘোষ, ছাত্র সমন্বয়ক রাকিব হাসান প্রমুখ। এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, পুলিশ, বিজিবি, আনসার, ধর্মীয় নেতা ও সুধীজন। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.