Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

`দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবনে অল্প খরচে কৃষক পাবে কৃষি আধুনিক যন্ত্রপাতি’

banglarbhoreBy banglarbhoreNovember 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) রেহানা ইয়াছমিন বলেছেন, দেশকে এগিয়ে নিতে কৃষির আধুনিকায়নের বিকল্প ব্যবস্থা নেই। কৃষির সর্বস্তরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগলে আমাদের দেশের কৃষি খাতে উন্নতি হবে।

এজন্য আমাদের কৃষি যন্ত্রপাতি তৈরি করতে হবে বেশি বেশি। সরকার চেষ্টা করছে বিদেশি যন্ত্রপাতি ক্রয় না করে; দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা। দেশিয় প্রযুক্তিতে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনের মাধ্যমে অল্প খরচে কৃষক আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। এতে অল্প খরচে ও শ্রমে চাষাবাদ করতে সহজ হবে কৃষকের।

যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ) প্রকল্পের অর্থায়নে দেশীয় উপযোগী ব্রি কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন, প্রস্তুতকরণ ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি। শনিবার দিনব্যাপী যশোর অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে (খামারবাড়ি) কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ডিএই যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজগর আলী, ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিএসও এবং প্রকল্প পরিচালক, এসএফএমআরএ প্রকল্প, ব্রি ড. এ কে এম সাইফুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথি আরও বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ দুটি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার হলে দেশে সেবা খাতের বিকাশ হবে। বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন এবং এর উৎপাদনশীলতা ও ফসলের নিবিড়তা বৃদ্ধিতে কাজ করছে সরকার।’

এর আগে দেশিয় কৃষি যন্ত্রপাতি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ব্রি হেড ফিড কম্বাইন্ড হারভেস্টার, ব্রি অটো সীড সোয়ার মেশিন, ব্রি রিমোট কন্ট্রোল সীড সোয়ার মেশিন, ব্রি রাইস ট্রান্সপ¬ান্টার, ব্রি চপার মেশিনসহ ব্রি উদ্ভাবিত আধুনিক কৃষিযন্ত্রপাতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.