Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মণিরামপুরে যুবদলের প্রস্তুতি সভা
  • মণিরামপুরে মাছ চুরির অভিযোগে আটক ১
  • আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক
  • বিএসপির বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ প্রকাশে মতবিনিময়
  • চৌগাছায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মুন্নি
  • দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
  • শার্শায় প্রকাশ্যে পিস্তল নিয়ে যুবকের মহড়া
  • একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নদী রক্ষা করতে না পারলে আগামীতে চরম মূল্য দিতে হবে-ডিসি

মাসিক নদী রক্ষা কমিটির সভায়
banglarbhoreBy banglarbhoreMarch 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সাধারণ মানুষের মাঝে সরকারি সম্পত্তি দখলের প্রবণতা প্রতিনিয়ত বেড়ে চলেছে। আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় আজ এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ে মাসিক নদী রক্ষা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, নদী, খাল, বিল, পুকুর রক্ষার্থে সকলকে সচেতন হতে হবে। আমরা যদি এটি রক্ষা করতে না পারি তাহলে আগামীতে চরম মূল্য দিতে হবে। সরকারি ভূমি দখল করে যারা স্থাপনা বানিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিশেষ করে করে নদীর পাড় দখল, পুকুর ভরাট করে অনেকেই স্থাপনা তৈরি করছে এগুলো বন্ধ করতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের আমরা জানতে পারছি নিয়ম বহির্ভূতভাবে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব কি। এসময় তিনি সকল সরকারি কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, প্রত্যেককে আইন অনুযায়ী কাজ করতে হবে। তাহলে জটিলতা কম হবে। যতদ্রুত সম্ভব জটিলতাগুলো কাটিয়ে উন্নয়নমূলক কাজ শেষ করার আহ্ববান জানান তিনি।

সভায় নদী রক্ষা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়, নদীর পাড়ে অবস্থিত যেসকল প্রতিষ্ঠান নদীতে বর্জ্য ফেলে নদী দূষণ করছে তাদের বিরুদ্ধে মামলা দেয়াসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। নদীর সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপন করা হবে।

সভায় আরও জানানো হয়, আগামী একমাসের মধ্যে জেলার ১৯টি নদীর বর্তমান অবস্থা সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ব্রিজ নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে পরিপূর্ণ আইন অনুযায়ী কাজ করতে হবে। প্রয়োজনে নদী সংশ্লিষ্ট সকল বিভাগকে ব্রিজ নির্মাণের পূর্বে বসে সভা করে সমস্যা চিহ্নিত করে সমাধাণ করতে হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড যশোরে নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তার , প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

কমিটির সভায় নদী রক্ষা মাসিক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মণিরামপুরে যুবদলের প্রস্তুতি সভা

    October 21, 2026

    মণিরামপুরে মাছ চুরির অভিযোগে আটক ১

    October 21, 2026

    আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

    October 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.