শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর সদরে অবস্থিত নাসরুল উলুম সিদ্দিকিয়া কুরবানিয়া মাদ্রাসার নূরানী কিন্ডার গার্ডেন বিভাগের বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১ টায় মাদ্রাসা ময়দানে মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেকের সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসার নির্বাহী কমিটির সভাপতি ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ও পুরস্কার বিতরণ করে শ্যামনগর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম (রফিক), নওয়াবেকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, মাদ্রাসার মুহাদ্দিস মোস্তফা কামাল,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান,মাদ্রাসা নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল বারেক,কারী রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মুফতি মিজানুর রহমান।
শিরোনাম:
- যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
- যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
- খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
- শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
- যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
- যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
- ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
- মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
