Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে গর্ভবতী গাভী জবাই, জরিমানা
  • ইয়াবা বিক্রি : বাগআঁচড়ায় আটক ১
  • শার্শায় স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা : যুবক আটক
  • নিজ হাতে মাটি কুপিয়ে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • পূর্ণ রেশনিং প্রথা চালুর দাবি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের
  • যশোর পৌরসভার সড়ক সংস্কারে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
  • মণিরামপুরে সংঘর্ষ : পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের
  • যশোরে মহান মে দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি : যুবক আটক

banglarbhoreBy banglarbhoreমে ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি : যুবক আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে ভুয়া পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগে সৌরভ মাহামুদুল (২৬) নামের এক যুবককে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক সৌরভ মাহামুদুল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের আব্দুল গণির ছেলে। ডিবির একটি বিশেষ দল বুধবার বিকেল সাড়ে ৪টায় হাজীগঞ্জের ফ্যালকন ফ্যাশন জোন বিজনেস পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এর আগে, মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর কোতোয়ালি থানায় আড়পাড়া গ্রামের বাসিন্দা সোহাগ হোসেন বিপ্লব (৩৪) অজ্ঞাত আসামির বিরুদ্ধে ডিজিটাল অপরাধ ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী অভিযোগে বলেন, গত ১৬ মে সন্ধ্যায় umme Ayma নামের একটি ফেসবুক আইডি থেকে তার স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী এবং ছোট বোনের ব্যক্তিগত ছবি এডিট করে তা পর্নোগ্রাফিক কনটেন্ট বানিয়ে আত্মীয়-স্বজনদের ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয়।

এরপর ওই আইডি থেকেই তাকে এক লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। তিনি দ্রুত ঘটনার তদন্ত ও আসামি শনাক্তে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি টিম অভিযুক্ত সৌরভ মাহামুদুলকে শনাক্ত করে এবং তাকে গ্রেফতার করে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ পর্নোগ্রাফি ছড়ানো ও চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছে। তার কাছ থেকে পর্নো ছবি ভিডিও ও ছড়ানোর কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে গর্ভবতী গাভী জবাই, জরিমানা

মে ২, ২০২৬

ইয়াবা বিক্রি : বাগআঁচড়ায় আটক ১

মে ২, ২০২৬

শার্শায় স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা : যুবক আটক

মে ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.