Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২, ২০২৬

নিজ হাতে মাটি কুপিয়ে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২, ২০২৬
Facebook Twitter WhatsApp
নিজ হাতে মাটি কুপিয়ে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক নিজ হাতে যশোরের শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পাঁচ দিনের মাথায় সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ  শুরু হয়েছে।

শনিবার আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে কোদাল দিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে  প্রতিমন্ত্রী খাল পাড়ে বৃক্ষ রোপণ করেন।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষ প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিলো খাল পুনঃখনন কর্মসূচি। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেছেন।

তারাই ধারাবাহিকতায় আজ হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ শুরু হলো। এর মাধ্যমে ১৭ টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।

খাল পুনঃখননের  মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। দেশের অর্থনীতির ভিত মজবুত হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

উল্লেখ্য, ২০২৫- ২৬ অর্থ বছরে অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচির আওতায় সিরিজ খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই কাজ বাস্তবায়ন করছে।

দৈনিক মজুরির ভিত্তিতে খাল পুনঃখনন কাজ করা হবে। তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.