Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সৌদি আরবে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না : আলী ফালিহ আল-জাইদি
  • টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
  • পছন্দ করেন অনেকেই, তবু প্রেমের প্রস্তাব পান না নাজিফা তুষি!
  • ৮ ঘণ্টা ঘুমিয়েও কাটছে না ক্লান্তি? বদলে ফেলুন এই ৫ অভ্যাস
  • অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
  • জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
  • পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

পার্কিং গাড়ির ভিতরে মিলল হেলপারের মরদেহ

banglarbhoreBy banglarbhoreNovember 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সরদার ট্রাভেলস নামে একটি যাত্রিবাহী বাসের সহকারী (হেলপার) খুন হয়েছেন। শনিবার সকালে ওই বাসের ভেতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে পাওয়া গেছে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা চাকুও।

নিহতের নাম মো. বাপ্পি (২৫)। তিনি নড়াইলের লোহাগাড়া উপজেলার ইদ্রিস আলীর ছেলে। এই ঘটনায় বাসটির সুপারভাইজার ও ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে হেফাজতে নিয়েছে পুলিশ। এদিন বিকালে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি; তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

বাসটির চালক এনামুল হক জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার রাত তিনটার দিকে যশোর পৌঁছান তারা। এরপর স্থানীয় মণিহার বাসস্ট্যান্ড এলাকার মনিরউদ্দিন পাম্প থেকে জ্বালানি নিয়ে পাম্পের কাছেই গাড়ি পার্কিং করে রেখে যান তিনি। হেলপার বাপ্পি থেকে যান বাসটির ভেতরেই। এরপর সকাল আটটার দিকে এসে দেখেন ভেতর থেকে রক্ত বের হচ্ছে। দরজা খুলে ঢুকতেই দেখা যায় বাসের ভেতরে পড়ে আছে বাপ্পির নিথর রক্তাক্ত দেহ। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

সরদার ট্রাভেলসের যশোর কাউন্টার মাস্টার মোহম্মদ রুমি বলেন, যাত্রী ওঠানোর জন্য বাসটি সকাল সাড়ে ৭টায় মণিহার কাউন্টারের সামনে এসে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও গাড়িটি কাউন্টারের সামনে পার্কিং না করায় চালকসহ অন্যান্যরা গাড়ির কাছে গেলে খুনের বিষয়টি নিশ্চিত হন। তিনি আরও জানান, দিন দশেক আগে সরদার ট্রাভেলসে হেলপার হিসেবে যোগদান করেন বাপ্পি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, ‘নিহতের কাঁধে এবং পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। আমরা ড্রাইভার ও সুপারভাইজারের সঙ্গে কথা বলে অনেক তথ্য পেয়েছি। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি ।

পার্কিং গাড়ি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর

    October 9, 2026

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.