Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের
  • ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ
  • পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপির বহিস্কৃত নেতার মধ্যস্থতায় ছেড়ে দেয়া হলো মাটিভর্তি ৬ ট্রাক

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিশেষ প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় মাটিভর্তি ৬টি ট্রাক জব্দ করে একদিন পর পুলিশ টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এর মধ্যস্থতা করেন বিএনপির বহিস্কৃতা নেতা ঝিকরগাছা উপজেলা শাখার ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর। সোমবার গভীররাতে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের নারাঙ্গালী মোড় সড়ক থেকে ৬টি ট্রাক থানার পুলিশ জব্দ করে। এর মধ্যে ৪টি ট্রাকে মাটি ভর্তি এবং দুটি খালি ছিল। ঝিকরগাছা থানায় জায়গা সংকটের কারণে ট্রাকগুলো উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়।
অভিযোগ উঠেছে, ক্ষমতার দাপট দেখিয়ে ঝিকরগাছা উপজেলা শাখার ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর থানা পুলিশকে ‘অনৈতিক সুবিধা’ দিয়ে মামলা থেকে বিরত থাকার ব্যবস্থা গ্রহণে সমর্থ্য হন।
এদিকে, যথাসময়ে মামলা না হওয়া, সময়ক্ষেপণে মোবাইল কোর্ট পরিচালনায় সমস্যা এবং সংশ্লিষ্টদের ক্ষমাপ্রার্থনার কারণে মুচলেকা নিয়ে মঙ্গলবার রাতে ছেড়ে দিয়েছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার।
যশোর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব আসলাম উদ্দিন রবিন ও সদস্য মাহমুদ হাসান জানান, উপজেলা নির্বাহী অফিসারসহ তারা সোমবার গভীর রাতে একটি ত্রাণ কার্যক্রম শেষে ঝিকরগাছায় ফিরছিলেন। ওই সময় (রাত সাড়ে ১২টা) ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের নারাঙ্গালী মোড়ে মাটিবোঝাই একটি ট্রাক দেখতে পান। সেখানে থামার পর আরও ৫টি ট্রাক দেখতে পেয়ে সেগুলোকেও থামানো হয়। এর মধ্যে চারটি ট্রাকে মাটি বোঝাই ছিল। অবৈধভাবে মাটি পরিবহনের কারণে ইউএনও ম্যাডাম গাড়িগুলো জব্দ ও গাড়ির বিরুদ্ধে পুলিশকে আইনগত ব্যবস্থা নে#ার কথা জানান। পুলিশ সেদিকে কোনও কর্ণপাত করেনি। বরং আটক গাড়ির ড্রাইভার-হেলপারদের সাথে পুলিশকে উপজেলা মোড়ে চা নাস্তা করতে দেখা গেছে। যার প্রমাণ ভিডিও ফুটেজে আছে।
তারা আরো জানান, গাড়িগুলির মালিক ঝিকরগাছা হাজিরালী এলাকার গোল্ড ব্রিকসের (মহসীন ভাটার)।
পুলিশের সাথে অর্থনৈতিক লেনদেনের বিষয়ে জানতে চাইলে প্রস্তুতকারী মালিক সমিতি (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সংশ্লিষ্ট প্রশ্নের কোনো জবাব না দিয়ে যশোরের বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে তার পরিচয় আছে বলে দম্ভোক্তি করেন। এমন কি গালিগালাজ করেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, সোমবার রাত দেড়টার দিকে ৬টি ট্রাক পুলিশের টহল টিমের কাছে দেন ইউএনও। পরে ট্রাকগুলো উপজেলা পরিষদে রাখা হয়। পরে কী হয়েছে তা আমার জানা নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে কোনো লেনদেনের অভিযোগ ঠিক না।
জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার বলেন, মামলার বাদী না পাওয়ায় এবং সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট দলীয় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ঝিকরগাছা উপজেলা শাখার ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীরকে ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিস্কার করা হয়।

বিএনপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের

এপ্রিল ১৪, ২০২৬

ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়

এপ্রিল ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.