Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৮, ২০২৬

পবন হত্যা : মাগুরায় বাবা-ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
পবন হত্যা : মাগুরায় বাবা-ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরার চাঞ্চল্যকর পবন মোল্লা হত্যা মামলায় একই পরিবারের বাবা-ছেলেসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৮ বছর ৩ মাস ৩০ দিন পর এ রায় ঘোষণা করা হলো।

মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নাসির উদ্দিন এ রায় প্রদান করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পবন মোল্লা নিহত হন। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে হত্যা মামলা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৮ জনের বিরুদ্ধে রায় দেন। এর মধ্যে বাবা-ছেলেসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অপর দুই আসামিকে পৃথক ধারায় কারাদণ্ড দেয়া হয়েছে। বিচার চলাকালে ৩ আসামির মৃত্যু হয় এবং কয়েকজনকে খালাস দেয়া হয়েছে।

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন দণ্ডপ্রাপ্তদের স্বজনরা। তাদের অভিযোগ, এটি একটি চক্রান্তমূলক মামলা এবং তারা ন্যায়বিচার পাননি। তারা উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

অন্যদিকে, মামলার সরকারপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেন, দীর্ঘদিন পর এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ১৮ বছর পর বহুল আলোচিত এই মামলার রায়ে এলাকায় স্বস্তি ফিরলেও আসামিপক্ষের আপিলের প্রস্তুতির খবর পাওয়া গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.