Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৮, ২০২৬

‘শ্রমিকের হাট’: কেশবপুরে ধান কাটার মৌসুমে ঊর্ধ্বমুখি মজুরিতে চাপে কৃষক

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
‘শ্রমিকের হাট’: কেশবপুরে ধান কাটার মৌসুমে ঊর্ধ্বমুখি মজুরিতে চাপে কৃষক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কেশবপুর উপজেলায় ধান কাটার মৌসুম ঘিরে আবারও জমে উঠেছে ব্যতিক্রমধর্মী ‘শ্রমিকের হাট’। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই উপজেলার মূলগ্রাম বাজারে শত শত কৃষি শ্রমিক কাঁচি ও বাখ-দড়ি নিয়ে কাজের সন্ধানে জড়ো হচ্ছেন। শ্রমিক সংকট ও একসঙ্গে ধান কাটার চাপ বাড়ায় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি দামে শ্রম বিক্রি হচ্ছে।

মঙ্গলবার ভোরে সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা ধান কাটা, আঁটি বাঁধা, বাখে করে বাড়িতে পৌঁছে দেয়া, ঝাড়াই ও বিচালী গাদা দেয়াসহ বিভিন্ন কাজে চুক্তিভিত্তিক নিয়োজিত হচ্ছেন। স্থানীয়ভাবে একদিন বা এক সপ্তাহের জন্য শ্রমিক ‘কেনাবেচা’ হয় এই হাটে।

দোরমুটিয়া গ্রামের শ্রমিক আব্দুল রহিম জানান, সকাল ছয়টার দিকে হাটে এসে বাখে করে ধান বহনের জন্য ১ হাজার ৬০০ টাকা মজুরি দাবি করেছি। অথচ অন্য সময়ে একই কাজ তিনি ৫০০ টাকায় করতেন বলে জানান।

অন্যদিকে শ্রমিক নিতে আসা কৃষক আলাউদ্দিন বলেন, এক বিঘা জমির ধান কেটে বিচালী বেঁধে আনার জন্য ২০ জন শ্রমিক নিয়েছি। জনপ্রতি ১ হাজার ৪০০ টাকা করে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা কাজ করবেন।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দেড় দশক ধরে এই হাটে দূর-দূরান্ত থেকে শ্রমিকরা আসছেন। বর্তমানে জনপ্রতি দৈনিক ১ হাজার ৫০০ টাকার বেশি মজুরি দাবি করা হচ্ছে। কয়েকদিন আগেও এ হার ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় পৌঁছেছিল।

কৃষক ফজলু জানান, ধানের বাজারদর কম থাকলেও শ্রমিকের মজুরি বেড়েছে কয়েকগুণ। প্রতি মণ ধান ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হলেও শ্রমিকের দৈনিক মজুরি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা দিশাহারা হয়ে পড়ছেন।

একই কথা বলেন কৃষক মফিজুর রহমানও। তার মতে, ধানের ন্যায্য দাম না থাকায় বাড়তি মজুরি বহন করা কঠিন হয়ে উঠছে।

উপজেলা আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জানান, বর্তমানে মোটা ধান প্রতি মণ ১ হাজার টাকা এবং চিকন ধান ১ হাজার ৮০ থেকে ১ হাজার ১০০ টাকায় কেনাবেচা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি মৌসুমে কেশবপুরে ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ ধান ইতোমধ্যে কাটা সম্পন্ন হয়েছে। মৌসুমে শ্রমিকের চাহিদা বেশি থাকায় মজুরি বেড়েছে বলে তিনি জানান।

ধান কাটার মৌসুম যত এগোচ্ছে, ততই শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধির প্রভাব কৃষকের ওপর বাড়ছে-এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.