Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম : ভোগান্তিতে মানুষ
  • তেঁতুলিয়া শাহী জামে মসজিদ: তালার ঐতিহ্যের ছয় গম্বুজের নিদর্শন
  • যশোরে ডেকোরেটর ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির ইফতার
  • কাঠেরপুলে বাড়তি দামে মাংস বিক্রি : জরিমানা
  • যশোরে ভোরে বৃষ্টিপাত
  • যশোরে এক হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • বাঘারপাড়ায় বিএনপির দু’পক্ষের সমাবেশ আহ্বানে ১৪৪ ধারা
  • পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

banglarbhoreBy banglarbhoreজুলাই ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপÑপরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সাবিহা কবীর, ক্লিনিক ভিত্তিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এফপিএবির জেলা কর্মকতা রওশন আরা, চৌগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএসিএমও আব্দুল হাই। শুভেচ্ছা বক্তব্য রাখেন চৌগাছা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম।

অনুষ্ঠানে জেলা, উপজেলার শ্রেষ্ঠ মাঠকর্মী এবং শ্রেষ্ঠ উপজেলা ও শ্রেষ্ঠ এনজিও প্রতিষ্ঠানকে পদক ও সনদপত্র প্রদান করা হয়। এ বছর জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সোনিয়া পারভীন, জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী পরিদর্শক হিসেবে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের ছন্দা রানী দেবনাথ, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়নের রহমত আলী, শ্রেষ্ঠ এসএসিএমও চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়নের আব্দুল হাই, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ কেশবপুর উপজেলা, শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা (সিবিডি ভিত্তিক) যশোর সদরের এফপিএবি, শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা (ক্লিনিক ভিত্তিক) যশোর সদরের এফপিএবি নির্বাচিত হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম : ভোগান্তিতে মানুষ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

তেঁতুলিয়া শাহী জামে মসজিদ: তালার ঐতিহ্যের ছয় গম্বুজের নিদর্শন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

যশোরে ডেকোরেটর ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির ইফতার

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.