Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
  • রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • মহেশপুরে বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকের হাতে প্রাণ যায় নিঝুমের
  • নড়াইলে দু’ পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১১ জন গুলিবিদ্ধ
  • অনাপত্তি সনদ বাতিল : ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
  • মাগুরার শ্রীপুরে সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
  • শৌচাগারে যাওয়ার কথা বলে চ্যাটজিপিটি দিয়ে নকল, শাস্তি পেলেন ঢাবি নেতা
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভারতে পালানোর সময় বেনাপোলে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNovember 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিকারপুর সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে আওয়ামী লীগ নেতা ভারতে পালাচ্ছেন। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে শিকারপুর সীমান্ত পথে ভারতে পালানোর সময় বিজিবি তাদের ধাওয়া করে। এসময় পাচারকারী পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে।

তিনি জানান, কিরণ স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন। আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ভারতে পালানোর সময় বেনাপোলে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ গ্রেফতার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কেশবপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

    September 23, 2026

    রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    September 23, 2026

    মহেশপুরে বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকের হাতে প্রাণ যায় নিঝুমের

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.