বিবি প্রতিবেদক
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী।
গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার রোহিতা, খেদাপাড়া ও দুর্গাপুর এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈগল মার্কার প্রচারণা এবং পথসভা করেন তিনি।
গণসংযোগকালে এক পথসভায় বক্তৃতায় এস এম ইয়াকুব আলী বলেন, ভোটাররা আমাকে নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করছেন সেটা আমাকে আশাবাদী করছে। এই এলাকার মানুষ অনেক দিন ধরে নিষ্পেষিত। তাদের কষ্টের কারণ সবাই জানে। আমি নির্বাচিত হলে এই এলাকার যাবতীয় সমস্যা সমাধান করব।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, রোহিতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রুহল আমিন মঞ্জু, আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান, আব্দুল মান্নান, ইসলাম হোসেন, ইবাদত আলী, হাসান আলী, সাবেক ইউপি সদস্য শিল্পী, পৌরসভার দুর্গাপুর ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
- তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
- এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
- মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
- দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
- চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
- যশোরে ইয়াবাসহ নারী আটক
- যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’
