মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে অবৈধ সীমান্ত পারাপারে এক ভারতীয়সহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার নিয়মিত টহল পরিচালনা করে পলিয়ানপুর ও খালিশপুর বিওপির দায়িত্বরত এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়াও পৃথক মাদক বিরোধী অভিয়ান পরিচালনা করে ৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, পলিয়ানপুর ও খালিশপুর বিওপির দায়িত্বরত এলাকা থেকে এক ভারতীয় ও ছয় বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়েছে। আটক একজনকে জাস্টিস এণ্ড কেয়ার যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ছয়জনের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও সকালে যাদবপুর ইউনিয়নের মাটিলা সীমান্তের বাঁশবাগানের ভিতর থেকে ৪৭ বোতল ও স্বরূপপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামের আমবাগান থেকে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব ভারতীয় মদের বাজার মূল্য প্রায় ১ লাখ বাইশ হাজার টাকা।
শিরোনাম:
- লাইট চুরির ঘটনায় মারপিট : থানায় অভিযোগ
- ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের খসড়া বাতিল দাবিতে আটাবের মানববন্ধন
- অমিত-সাবুসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন
- আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আটক
- যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ওএমএস ডিলার আছাদুজ্জামান জিদানের বিরুদ্ধে সুবিধাভোগিদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ
- যশোর জোনে ২৬শ’ কৃষক প্রণোদনার আওতায় তুলা চাষে সম্ভাবনার হাতছানি
- খুলনার ৮ হত্যাসহ ১২মামলার আসামি চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার
- সার সংকট, দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ৫ দফা দাবি কৃষক খেতমজুর সমিতি

