Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্বনির্ভর স্নাতক তৈরিতে এমএম কলেজে কর্মশালা ও প্রশিক্ষণ
  • শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
  • পরীক্ষার ডিউটি ফেলে কোচিংয়ে শিক্ষক, হাতেনাতে ধরলেন অধ্যক্ষ
  • কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
  • মাদকের জুয়ারে ভাসছে খাজুরা
  • কোটচাঁদপুর বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার
  • ডাকবাংলোর জমি দখলের অভিযোগ, তদন্তে প্রশাসন
  • পাইকগাছায় রান্না ঘর থেকে বিধবা মহিলার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জানুয়ারি ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২০, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) রফিকুল হাসান। গতকাল সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং সেই চলচ্চিত্র থেকে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতা হয় এবং পাঁচ জন বিজয়ী নির্বাচিত করা হয়।
অননুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল হাসান বলেন, মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তীদের মুখ থেকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানার মত সৌভাগ্য আর হয়না। তিনি দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে বলেন। বাল্যবিয়ে রোধে তিনি ছাত্রীদেরকে সচেতন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধে গল্প শোনান বৃহত্তর যশোর মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, মুক্তিযুদ্ধ কমান্ড সদরের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিক, অভিভাবকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

স্বনির্ভর স্নাতক তৈরিতে এমএম কলেজে কর্মশালা ও প্রশিক্ষণ

জানুয়ারি ২১, ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

জানুয়ারি ২১, ২০২৬

পরীক্ষার ডিউটি ফেলে কোচিংয়ে শিক্ষক, হাতেনাতে ধরলেন অধ্যক্ষ

জানুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.