Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লাইট চুরির ঘটনায় মারপিট : থানায় অভিযোগ
  • ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের খসড়া বাতিল দাবিতে আটাবের মানববন্ধন
  • অমিত-সাবুসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন
  • আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আটক
  • যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ওএমএস ডিলার আছাদুজ্জামান জিদানের বিরুদ্ধে সুবিধাভোগিদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ
  • যশোর জোনে ২৬শ’ কৃষক প্রণোদনার আওতায় তুলা চাষে সম্ভাবনার হাতছানি
  • খুলনার ৮ হত্যাসহ ১২মামলার আসামি চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার
  • সার সংকট, দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ৫ দফা দাবি কৃষক খেতমজুর সমিতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ডিসেম্বর ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

যশোরে এ.এস.কে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৬, ২০২৪No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এ.এস.কে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহরতলীর বাহাদুরপুর মেহগনিতলা মোড়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন। নরসিংদী এ.এস.কে ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর মো. শাহাদাৎ হুসাইনের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক তানভীর রায়হান তুহিন, শতরুপা আবাসনের স্বত্ত্বাধিকার এসএম আসাদুল আলম, ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ রোকন, তরিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই সেন্টারের লক্ষ্য আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা প্রদান করা। স্বল্প খরচে ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এখানে ওয়েল্ডিং, প্লাম্বিং, পাইপ ফিটিং ও ইলেকট্রিক কাজ শেখানো হবে। প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক মানের সনদ প্রদান করা হবে, যা চাকরির বাজারে অধিকতর প্রতিযোগিতামূলক সুবিধা দেবে। সেন্টারটি দক্ষ প্রশিক্ষণার্থীদের জন্য সরাসরি বিদেশি নিয়োগদাতাদের সাথে ইন্টারভিউর সুযোগ প্রদান করবে। এতে দেশীয় কর্মীরা বৈধ উপায়ে উচ্চ বেতনে চাকরির মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। যশোরে এমন উদ্ভাবনী উদ্যোগ নেওয়া এই প্রথম। এ উদ্যোগ তরুণদের বেকারত্ব কমিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিরা।

টেকনিক্যাল ট্রেনিং সেন্টার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

এম এ রশিদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

ডিসেম্বর ৮, ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে মসজিদে মসজিদে দোয়া

ডিসেম্বর ৫, ২০২৫

মুক্তেশ্বরী দখলের সত্যতা মিললেও ঝুলে গেছে উচ্ছেদ প্রক্রিয়া

ডিসেম্বর ৫, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.