Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
  • লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

যশোরে টাওয়ার লাইট উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNovember 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দুটি আধুনিক টাওয়ার লাইটের উদ্বোধন করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ও মণিহার মোড়ে বাতিস্তম্ভ দুটি উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জেলা প্রশাসক দড়াটানা মোড়ে সুইচ টিপতেই পুরো এলাকা আলোকিত হওয়ার সাথে সাথে উপস্থিত জনসাধারণ করতালি দিয়ে অভিনন্দন জানায়।

উদ্বোধনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন, সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান, বিএম কামাল আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা প্রমুখ।

পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, যশোর শহরকে আধুনিকায়ন ও আলোকিত করার জন্য কাজ শুরু করেছি। প্রথমে ধাপে দুটি টাওয়ার লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে চৌরাস্তা, জেলখানা মোড়, নিউমার্কেট, মুড়লি, চাঁচড়াসহ গুরুত্বপূর্ণ স্থানে এ লাইট বসানোর পরিকল্পনা রয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, ১৫ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে দড়াটানা এবং খুলনা বাস স্ট্যান্ডে টাওয়ার লাইট দুটি স্থাপন করা হয়েছে। দড়াটানা মোড়ে অবস্থিত টাওয়ারের উচ্চতা ৫০ ফুট। এতে ৩০০ ওয়াটের ৫টি এলইডি লাইট বসানো হয়েছে। পরবর্তীতে আরও একটি লাইট বসানো হবে। মণিহার মোড়ে অবস্থিত টাওয়ারটির উচ্চতা ৬০ ফুট। সেটিতে ৩০০ ওয়াটের ৬টি লাইট বসানো হয়েছে।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর

    October 9, 2026

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.