Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে তামাককে লাল কার্ড প্রদর্শণ

পরিহারের শপথ তিন শতাধিক শিক্ষার্থীর
banglarbhoreBy banglarbhoreমে ৩১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে তামাককে লাল কার্ড প্রদর্শন ও তামাক পরিহারের শপথ নিয়েছে তিন শতাধিক শিক্ষার্থী। শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে যশোর জেলা প্রশাসকের কালেক্টরেট চত্বরে বিশ্ব তামাকমুক্ত দিবসে তামাকে লাল কার্ড প্রদর্শন ও শপথ নেন শিক্ষার্থীরা। একই সঙ্গে নিজ নিজ পরিবার, স্বজন ও প্রতিবেশিদের সঙ্গে নিয়ে তামাকজাত দ্রব্য ব্যবহার প্রতিরোধে সামাজিক আন্দোলন করার অঙ্গীকার করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার তামাকের বিরুদ্ধে এসব শিক্ষার্থীদের শপথপত্র পাঠ করান।

উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘তামাক অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকারক। তামাকের পরিবর্তে অন্য ফসল ফলালে দেশ এবং কৃষক উভয়ই লাভবান হবে। তামাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সেবন প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ, জনস্বাস্থ্য এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক সেবন দুইই ভয়াবহ ও প্রাণঘাতী নেশা। তামাক সেবনে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, ক্রণিক লাং ডিজিজসহ বিভিন্ন মারাত্মক অসংক্রামক রোগ দেখা দেয় যার পরিণাম মৃত্যু। শিক্ষক-শিক্ষার্থীদের তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকবে হবে।’ ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, ‘বাংলাদেশের পরিবেশ, অর্থনীতি এবং সমাজের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব ব্যাপক। বিশ্বের মোট তামাকের ১ দশমিক ৩ শতাংশ উৎপাদিত হয় বাংলাদেশে। আমাদের দেশে আবাদযোগ্য জমিতে তামাক চাষের কারণে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। কারণ যে জমিতে তামাক উৎপাদন করা হয় সেখানে অন্য কোনো ফসল আর উৎপাদন করা যায় না। তাই কৃষকদের তামাক চাষ পরিহার করতে উদ্বুদ্ধ করতে হবে।’

এর আগে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে দিবসের শুরু হয়। জেলা প্রশাসন ও তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়ন জেলা টাস্কফোর্সের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে তামাকজাত পণ্য সিগারেটের একটি প্রতীকী শলাকা কেটে তামাকজাত পণ্য পরিহার করার ঘোষণা দেন। শেষে তামাক বিরোধী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। বেলা ১২ টার দিকে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষের ‘অমিত্রাক্ষর; দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, যশোর সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. মো. রেহেনেওয়াজ, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক আসলাম হোসেন, যশোর সংবাদ পত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.