বাংলার ভোর প্রতিবেদক
দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোরের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। সংগঠন কার্যালয়ে এই আসরে জেলার পাঁচজন কবি, সাহিত্যিক ও গবেষক আহাদ আলী, সুরাইয়া শরীফ, রাশিদা আক্তার লিলি, সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা সোনালি, কাজী নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কবি, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও মুক্তেশ্বরী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি গীতিকার মোকাররম হোসেন। এছাড়াও কবিতা পাঠ ও আলোচনায় অংশ গ্রহণ করেন কবি ও সহকারী অধ্যাপক জনাব অরুণ বর্মন, কবি মাহমুদা খানম, কবি রাবেয়া খানমসহ উপস্থিত কবি ও লেখকগণ। সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার সোহেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শিরোনাম:
- প্রায় দেড় যুগ পর পাড়া মহল্লায় নির্বাচনী উৎসব
- যশোর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রচার মিছিল
- তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে রশিদ আহমাদের প্রচারণা শুরু
- শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু রাশেদের
- যশোরে লাঙলের প্রচারণা শুরু
- নেশা থেকে ফেরাতে গিয়ে নিজ কোদালের আঘাতে ছেলেকে হারালেন পিতা
- যশোর এনসিপির বিক্ষোভ মিছিল
- যশোরে ইসলামী চক্ষু হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
