Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৫, ২০২৪

যশোরে পুলিশে চাকরি দেয়ার নামে ১৫ লাখ টাকা আত্মসাত

আদালতে মামলা
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে পুলিশে চাকরি দেবার কথা বলে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। সোমবার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে যশোর আদালতে মামলা করেছেন। মামলার আসামি রাম গাঙ্গুলি কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের দিপু গাঙ্গুলির ছেলে। আদালত অভিযোগে আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী তাজ হোসেন তাজু।

মামলায় উল্লেখ করেছেন, রাম গাঙ্গুলি নিজেকে সাতক্ষীরা জেলা তালা উপজেলার বারুইপাড়া গ্রামের বাসিন্দা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শ্যামল কুমার মজুমদারের ফুফুতো ভাই পরিচয় দেন। এছাড়া ওই কর্মকর্তার সাথে তোলা বিভিন্ন ছবিও দেখান। এক পর্যায় তিনি জানান পুলিশ বিভাগে অফিস সহকারী পদে তিনি চাকরি দিতে পারবেন। বাদী বিশ্বাস করে তার বোন আছিয়ার জন্য সুপারিশ করেন। একপর্যায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর রাম গাঙ্গুলি জানান চাকরি পেতে হলে ১৫ লাখ টাকা দিতে হবে। এতে রাজি হন ইকবাল। ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি রাম গাঙ্গুলিকে আট লাখ টাকা দেন ইকবাল।

বাকি টাকা চাকরি কনফর্ম হলে দিতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র নেন রাম গাঙ্গুলি। এরপর রাম গাঙ্গুলি জানায়, চাকরি কনফর্ম হবে বাকি সাত লাখ টাকা দরকার। ২০২২ সালের পহেলা মে ইকবাল গরু, ছাগল, গাছ বিক্রি ও ধারদেনা করে সাত লাখ টাকা রামের হাতে দেন। এরপর থেকেই রাম বদলে যান। ফোন দিলে নানা ধরনের তালবাহানা করতে থাকেন। সর্বশেষ গত ২৬ জুন মোবাইল ফোনে টাকা ফেরত চাইলে রাম জানান ওই টাকা আর ফেরত দেয়া হবেনা। এ নিয়ে বাড়াবাড়ি করলে তার পুলিশ কর্মকর্তা ভাইকে দিয়ে জঙ্গি হিসেবে পরিচয় দিয়ে ক্রসফায়ারে দেয়া হবে। এরপর বিভিন্ন মহলে ধন্যা দিয়ে কোনো লাভ না হওয়ায় বাদী আদালতে মামলা করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, এর আগেও অনেকের সাথে রাম একই ধরনের প্রতারণা করেছেন। তিনি ওই পুলিশ কর্মকর্তাকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.