Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১২, ২০২৪

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

শুক্রবার সকালে যশোরের বাঘারপাড়া উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর-নড়াইল মহাসড়কে শুক্রবার সকাল ৯টায় বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুরে ও সাড়ে ১১টায় করিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক হোসেন (৫০)দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ও রফিকুল গাজীপুর জেলার বাসিন্দা। এছাড়া আহতরা হলেন, একই গ্রামের সুফিয়ান (২০), মো. সাহিদুল (১৮), আব্দুল মজিদ (৪৮), কবির হোসেন (৩৫) ও গাজীপুর জেলার রায়হান হোসেন, ফরিদ আলী ও রমজান আলী।

আহত ও তার স্বজনরা জানান, সকাল ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুরের ৭ ব্যক্তি নছিমনে করে যাওয়ার পথে যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের সাঈদ চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নছিমনে ধাক্কা দেয়। এতে সিদ্দিক হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরো চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে একই সড়কের করিমপুরে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে রফিকুল নামে একজন নিহত হন। এ সময় আহত হন আরো তিনজন। আহতরা জানান, তাদের বাড়ি গাজীপুরে। যশোর থেকে মাছ বোঝাই করে তারা গাজীপুরে ফিরছিলেন। পথিমধ্যে করিমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে যশোরগামী একটি পিকআপ তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে চালকসহ তারা চারজন আহত হন। স্থানীয়রা তাদের তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং রফিকুল নামে অপরজনকে নড়াইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ওসি মো. রোকিবুজ্জামান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করেছে। তবে ট্রাক ও পিকআপের দুই চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.