Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
  • প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে যশোরে গাছের চারা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত

banglarbhoreBy banglarbhoreMay 31, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে যশোরে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে র‌্যালি, আলোচনা সভা, লালকার্ড প্রদর্শন এবং শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

এই সময় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, মাদকের সূত্রপাত সাধারণত তামাক থেকেই হয়। তাই তামাক উৎপাদন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। তিনি সকলকে তামাক কোম্পানিগুলোর প্রলোভন ও চক্রান্ত থেকে দূরে থাকার আহ্বান জানান।

র‌্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জামায়াতের আমির গোলাম রসুলসহ বিভিন্ন এনজিও কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভায় তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এনডিসি মাহিন দায়ান আমীন।

অনুষ্ঠানের একটি বিশেষ অংশ ছিল তামাককে লালকার্ড প্রদর্শন। উপস্থিত অতিথিরা প্রতিকীভাবে তামাকের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করে সচেতনতার বার্তা দেন। লালকার্ড প্রদর্শনের পর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম শিক্ষার্থীদের তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।

উদযাপিত বিশ্ব তামাক মুক্ত দিবস যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি

August 25, 2026

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 25, 2026

যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.