Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
  • বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
  • ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য
  • নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
  • পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত
  • ২৭ জুলাই থেকে চৌগাছা হাসপাতালে ২৪ ঘণ্টা সিজার সেবা
  • যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৬, ২০২৪

যশোর র‌্যাবের অভিযানে ১৫ লাখ টাকার প্রসাধনীসহ আটক-২

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

 

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের বড়বাজার আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে তল্লাশি অভিযান করে তাদেরকে আটক করে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

আটকরা হলেন- যশোর শহরের বেজাপড়া এলাকার তপন কুমার দাসের ছেলে তাপস কুমার দাস (৩৬), শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান হৃদয় (২২)।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যম জানতে পারি যে, কতিপয় চোরাকারবারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এনে যশোর শহরের আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে সংরক্ষণ করেছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দসহ অবৈধভাবে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য সামগ্রী আনায়ন ও নিজ হেফাজতে রাখার অপরাধে দুই জনকে আটক করে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের মধ্যে ছিল সাবান,শ্যাম্পু ,ফেসওয়াস, বডিস্প্রে সহ বিভিন্ন প্রসাধনী। যার সর্বমোট আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৮ হাজার ৩৮৫ টাকা । জব্দকৃত আলামত ও আসামিদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।

এদিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অঞ্জন ও খোকন নামে নামে ২ চোরাকারবারি বাজার থেকে পালিয়ে যায় ।অঞ্জন ও খোকন প্রতিনিয়তই ভারত থেকে অবৈধ ভাবে আসা বিভিন্ন ভারতীয় পণ্য চোরাকারবারিদের কাছ থেকে কিনে গুদামজাত করে থাকে। তাদের গুদাম থেকে র‌্যাব অবৈধ পণ্য উদ্ধার করলে ও তাদেরকে আটক করতে পারেনি। ্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। বাজারে ব্যবসায়ীরা তাদের আটকের দাবি জানিয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম

ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.