Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে
  • সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর
  • যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
  • সুজন’র যশোর জেলা কমিটি গঠিত
  • নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “দ্বীপকুঞ্জ” উদ্বোধন
  • মণিরামপুর আ’লীগ নেতা ও তার ছেলের ফুটপাত দখল!
  • সাতক্ষীরায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ নির্ধারণে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • বাঘারপাড়ায় বাকড়িতে কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২২, ২০২৪

যশোর শিক্ষাবোর্ডের ৫ কর্মকর্তা বদলি

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহমেদসহ ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সাথে বদলি হওয়া পদগুলোতে ৫ জনকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগরে উপ সচিব মাহবুব আলমের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে, যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিনকে নোয়াখালি সরকারি কলেজে অর্থনীতি বিভাগে বদলি করা হয়েছে। বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুণ্ডুকে বদলি করে পটুয়াখালি সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগে পদায়ন করা হয়েছে। বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামকে বদলি করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী উদ্ভিদবিদ্যা বিভাগে পদায়ন করা হয়েছে। উপ কলেজ পরিদর্শক মদন মোহন দাসকে বদলি করে ঝিনাইদহ শৈলকুপা সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে। উপ বিদ্যালয় পরিদর্শক চঞ্চল কুমার বাছাড়কে সাতক্ষীরার তালা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম তৌহিদুজ্জামানকে যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা সরকারি ব্রজলাল কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসাবে পদায়ন করা হয়েছে। যশোর সরকারি এমএম কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রকিবুল ইসলামকে পদায়ন করা হয়েছে উপ কলেজ পরিদর্শক হিসেবে। ঝিনাইদহ সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডালিম হোসেনকে পদায়ন করা হয়েছে উপ বিদ্যালয় পরিদর্শক হিসাবে। ফরিদপুর বোয়ালমারি সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক খুরশিদ আলম মল্লিককে পদায়ন করা হয়েছে অডিট অফিসার হিসাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে

সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর

যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.