Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে
  • সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর
  • যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
  • সুজন’র যশোর জেলা কমিটি গঠিত
  • নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “দ্বীপকুঞ্জ” উদ্বোধন
  • মণিরামপুর আ’লীগ নেতা ও তার ছেলের ফুটপাত দখল!
  • সাতক্ষীরায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ নির্ধারণে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • বাঘারপাড়ায় বাকড়িতে কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৯, ২০২৬

যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, শহরের যানজট নিরসনের লক্ষ্যে পরিবর্তে ব্যক্তি পর্যায়ে লাইসেন্স দেয়ার অগ্রতি না হওয়া অসেন্তাষ প্রকাশ করেন। এ কার্যক্রম বাস্তবায়ন করতে পৌরসভা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শহরের ড্রেন, রাস্তা নির্মাণে ঠিকাদারদের গাফিলতি থাকলে কোন ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, এমএম কলেজের দক্ষিণ গেটের সামনের রাস্তার নির্মাণ কাজে অগ্রগতি কম। ঠিকাদারের গাফলতির কারণে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনেরর লক্ষ্যে ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। রেল কর্তৃপক্ষের ছোট ছোট কালভার্টের কারনে ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। এমএম কলেজের দক্ষিণ গেটের সামনের রাস্তার নির্মাণ কাজে দ্রুত শেষ করতে চিঠি দেয়া হয়েছে।

সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন, এবছর জেলায় ডেঙ্গু ্েরাগী ২১৯। এর মধ্যে ১৬০ রোগী অভয়নগরে। সেখানে জলাবদ্ধতার কারেন ডেঙ্গু রোগী বাড়ছে। এজন্য পর্যাপ্ত কিট মজুদ আছে। তবে স্যালাইন সংকট দেখা দিয়েছে। বিভিন্ন হোটেলে স্বাস্থ্য সম্মতভাবে খাবার তৈরি হয় না। খাবারগুলো খেয়ে মানুষ হেপাটাইটিস, স্ট্রোকসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এদের বিরুদ্ধে অভিযান চালানো প্রয়োজন।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান বলেন, বিভিন্ন উপজেলায় কালভার্ট, রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত কাজ করা হবে। দেশ ব্যাপী হাট,বাজার উন্নয়নের লক্ষ্যে যশোরের বাঘারপাড়া, চৌগাছা ও ঝিকরগাছায় বাজার নির্মাণ কাজ শেষ হয়েছে। এটা জেলা প্রশাসনকে হস্তান্তর করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন অভয়নগর কেশবপুর, মণিরামপুর, ঝিকরগাছার জলাবদ্ধতার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভবদহ এলাকায় পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করা হচ্ছে।

জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন বলেন, জলাবদ্ধাত সময় যাতে কোন এলাকায় কারেন্ট জাল ও বাঁধ দিয়ে মাছ না ধরা হয়, এজন্য মাইকিং করা হয়েছে। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্রদ্ধা, আলোচনা আর প্রীতি ফুটবলে স্মরণ কমরেড অমল সেনকে

সাড়ে ৩ কোটি টাকার ড্রেন পরিস্কারেও মেলেনি স্বস্তি : বৃষ্টি হলেই ডোবে যশোর শহর

সুজন’র যশোর জেলা কমিটি গঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.