Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবে না : মোবারক হোসেন

যশোর জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠান
banglarbhoreBy banglarbhoreNovember 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা আদালত ক্যু, আনসার বাহিনী, হিন্দু সমাবেশ, ইসকনসহ বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছিলো। যা ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে।


নতুন করে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প ইস্যু। এই ট্রাম্প কার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবে না। যশোর জেলা জামায়াতের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে দেশের মানুষের মধ্যে শোষণহীন সমৃদ্ধ একটি দেশ প্রাপ্তির আকাক্সক্ষা জন্মেছে। তাই ইসলামী সৎ যোগ্য দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে। দেশের মানুষ একটি কল্যাণময় ইনসাফভিত্তিক রাষ্ট্র চায়। যেটি দেয়ার সক্ষমতা একমাত্র জামায়াতে ইসলামের রয়েছে। জামায়াতের আমীরের বিভিন্ন সমাবেশে দেশের মানুষ তাদের আস্থার কথা জানিয়েছে। বিভিন্ন ভাবে জাতি আমাদের উপর ভরসা রাখার কথা বলছে। আমরা সে ভরসা রক্ষা করতে না পারলে জাতি আবারো অন্ধকারে নিমজ্জিত হবে। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম ব্যতিত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রুকনদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে। কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে হবে। বেশি বেশি করে সামাজিক কাজ কর্মের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। বর্তমান পরিস্থিতিতে রুকনদের সংগঠন সম্প্রসারণ- ইউনিট বৃদ্ধি, কর্মী বৃদ্ধিসহ জামায়াতে ইসলামীকে গণ মানুষের সংগঠনে পরিণত করার আহবান জানান তিনি ।

শনিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ১০টায় রুকন সম্মেলন ও নির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন ও ২০২৫-২৬ সেশনের নির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর নব-নির্বাচিত জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এবং যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সহকারী পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মাওলানা আজীজুর রহমান, টিম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল ড. আলমগীর বিশ্বাস, আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিম আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা পূর্ব ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, জেলা শহর সাংগঠনিক জেলা নায়েবে আমীর বেলাল হোসাইন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।

এ সময় ২০২৫-২৬ সেশনের যশোর জেলা জামায়াতের নির্বাচিত আমীর অধ্যাপক গোলাম রসুলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হোসেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ

    September 15, 2026

    যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

    September 14, 2026

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.