Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার বিতরণ
  • জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা হেফাজতে নিহত বিএনপি নেতা ডাবলু
  • সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • যশোর উপশহরে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্র্ধষ চুরি, ক্ষতি অর্ধলক্ষাধিক টাকা
  • মাগুরায় খালেদা শোকসভা ও দোয়া মাহফিল
  • পুলিশের সার্জেন্ট পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বাগআঁচড়ায় বিপুল পরিমান ভারতীয় স্মার্টফোন ও টাকাসহ সহোধর আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সদরের কচুয়া ইউনিয়ন পরিষদ জবর-দখল

কতিপয় বিএনপি নেতা এসব করেছে : সচিব
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে প্যানেল চেয়ারম্যান তরিকুল ইসলাম নাগরিক সনদ, ওয়ারিশ কায়েম সনদ ও জন্ম সনদপত্রসহ সরকারি ও বেসরকারি কাগজপত্রে সিল মোহর ব্যবহার করে স্বাক্ষর দিয়ে যাচ্ছেন।

বুধবার দুপুরে সাংবাদিকদের সামনে এ সমস্ত অভিযোগ তুলে ধরেন ওই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ডা. মশিয়ার রহমান। নবনির্বাচিত পরিষদ গঠিত হওয়ার ৩০ কার্য দিবসের মধ্যে তিন সদস্য বিশিষ্ট প্যানেল চেয়ারম্যান গঠন হলেও তা অগ্রাহ্য করে ইউপি সচিব রোজিনা খাতুন বিধি বহির্ভুতভাবে তিনজনের একটি প্যানেল চেয়ারম্যান নির্বাচন করেন।

এর মধ্যে কচুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান (১) বলেন, জোর যার মুল্লুক তার, কি করবো জোর করে সই নিয়েছে। প্যানেল চেয়ারম্যান (২) আবু জাফর বলেন আমাকে জোর করে সই দিতে বাধ্য করেছে। আসলাম হোসেন বলেন, সবাই সই দিয়েছে আমিও দিছি।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, আমাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অনুমোদন দিয়েছে। অনুমোদনের কপির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোনো কাগজপত্র নেই, সচিবের সাথে কথা বলেন।

কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ধাপক বলেন, আমি মাঝে ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। আমাকে ১০/১২ জন লোক বলেছে পরিষদে না যাওয়ার জন্য। মানসম্মানের ভয়ে পরিষদে যাইনে। এ বিষয়ে কচুয়া ইউনিয়ন পরিষদের সচিব রোজিনা খাতুন বলেন, কতিপয় বিএনপি নেতা এগুলো করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো অনুমোদন দেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

জানুয়ারি ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার বিতরণ

জানুয়ারি ১৫, ২০২৬

জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা হেফাজতে নিহত বিএনপি নেতা ডাবলু

জানুয়ারি ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.